মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৬ |
ইরানে চালানো যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ হওয়ার প্রভাব সরাসরি পড়েছে স্বর্ণের দামে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মধ্যপ্রাচ্যে সংঘাত সাময়িকভাবে কমে আসা এবং তেলের দামে বড় পতনের কারণে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দাম কমেছে। সোমবার (২৭ জুলাই) সাড়ে ১০টা পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,০৮৭.৭৯ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে মার্কিন স্বর্ণের ফিউচারসও ০.৫ শতাংশ বেড়ে ৪,০৮৯.৯০ ডলারে উঠেছে। বিশ্লেষকদের মতে, তেলের দাম ৪ শতাংশের বেশি কমে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। পাশাপাশি মার্কিন ডলার দুর্বল হওয়ায় অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে সস্তা হয়েছে, যা চাহিদা বাড়াতে সহায়তা করেছে। রয়টার্সকে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা

না চালালে ইরানও হামলা বন্ধ রাখবে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাদের পরামর্শে যুক্তরাষ্ট্রও তাদের বোমা হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। এখন বাজারের নজর ২৮-২৯ জুলাই অনুষ্ঠিতব্য মার্কিন ফেডারেল রিজার্ভের বৈঠকের দিকে। ধারণা করা হচ্ছে, এবার সুদের হার অপরিবর্তিত থাকবে। তবে সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখনও ৭৬ শতাংশ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। যুদ্ধবন্ধের প্রভাবে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১.৭, ১.৫ এবং ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন?