বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬

বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ |
জাতীয় দলকে বিদায় জানালেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের এই সিদ্ধান্ত নিশ্চিত করেন ৩৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক। এর মধ্য দিয়েই অবসান ঘটল তার দীর্ঘ ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের, যেখানে তিনি আর্জেন্টিনার হয়ে একটি বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সেই ফাইনাল ম্যাচটিই ছিল আলবিসেলেস্তেদের হয়ে ওতামেন্দির শেষ ম্যাচ। জাতীয় দলের জার্সি গায়ে তিনি মোট ১৩৯টি ম্যাচে মাঠ কাঁপিয়েছেন। অবসরের বার্তা দিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে ওতামেন্দি লেখেন, ‘আজ আমাকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন লেখাটি লিখতে হচ্ছে। ভাগ্যের কী

নির্মম পরিহাস, আমার শেষ ম্যাচটি হলো বিশ্বকাপের ফাইনাল। আমরা যে ফলাফল চেয়েছিলাম তা নিশ্চিতভাবেই অর্জন করতে পারিনি, তবে আমি মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ আমি জানি, একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই দল তাদের সবটুকু উজার করে দিয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করতে দেয়ার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা।’ ইউরোপের ফুটবলে সফল ১৬ বছর কাটানোর পর সম্প্রতি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন ওতামেন্দি। ইউরোপীয় ফুটবলে তিনি এফসি পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার মতো শীর্ষ সারির ক্লাবে খেলেছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশের হয়ে মোট চারটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি!