গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬

গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ |
ব্যায়সংকোচন আর নতুন আঙ্গিকের পরশ নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে পর্দা উঠল ২৩তম কমনওয়েলথ গেমসের। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ১০ দিনব্যাপী এই ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। মূলত ক্রমবর্ধমান খরচ সামলে টুর্নামেন্ট টিকিয়ে রাখার লক্ষ্যেই এবার তুলনামূলক ছোট পরিসরে আয়োজন করা হয়েছে এই গেমসের। ১২ বছর পর ফের গ্লাসগোতে ফিরেছে কমনওয়েলথ গেমস। আগামী ১০ দিনে ১০টি ভিন্ন খেলা এবং ৬টি প্যারা-স্পোর্টসে ২১৫টি স্বর্ণপদকের লড়াইয়ে মাঠে নামবেন ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ হাজার অ্যাথলেট। রানী ক্যামিলাকে সঙ্গে নিয়ে গ্লাসগোর কেন্দ্রস্থলে অবস্থিত ১৪ হাজার ধারণক্ষমতার হাইড্রো অ্যারেনায় উপস্থিত হন রাজা চার্লস। বিখ্যাত ব্রিটিশ সায়েন্স-ফিকশন শো ‘ডক্টর হু’-এর কাল্পনিক সময়যান ‘টার্ডিস’-এর আদলে তৈরি মঞ্চ

থেকে বেরিয়ে হাসিমুখে উদ্বোধনী আয়োজনের সূচনা করেন তিনি। উপস্থিত অ্যাথলেটদের উদ্দেশে দেওয়া ভাষণে রাজা চার্লস বলেন, ‘এখানে সমবেত হয়ে আমরা প্রতিটি অ্যাথলেট ও দলের নিষ্ঠা ও দক্ষতাকে উদযাপন করছি। আপনাদের অধ্যবসায় আমাদের অনুপ্রাণিত করে। আগামী দিনগুলোতে আপনাদের সাফল্যের অপেক্ষায় রইলাম।’ তিনি আরও যোগ করেন, ‘ক্রীড়া ও আমাদের এই পৃথিবীর প্রতি ভালোবাসা ভাগাভাগি করে নেয়ার মাধ্যমে আসুন আমরা আমাদের পরিবার ও একে অপরের জন্য একটি সুন্দর ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি। ২৩তম কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’ ১৯৩০ সালে ‘ব্রিটিশ এম্পায়ার গেমস’ হিসেবে যাত্রা শুরু করা এই টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম কোনো ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তিন

বছর আগে চরম সংকটে পড়ে বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এই গেমস। মূলত আয়োজন টিকিয়ে রাখতে পুনর্গঠনের অংশ হিসেবেই এই ইনডোর আয়োজন। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প ২০২৩ সালে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া খরচের অজুহাত দেখিয়ে স্বাগতিক হিসেবে নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। সে সময় অনিশ্চয়তায় পড়ে যাওয়া কমনওয়েলথ গেমসকে বাঁচাতে এগিয়ে আসে গ্লাসগো। তবে ১২ বছর আগে শহরটি যেভাবে গেমসের আয়োজন করেছিল, এবার তার চার ভাগের এক ভাগ খরচে এবং চার বছর আগে বার্মিংহামে হওয়া ১৯টি খেলার সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে। গ্লাসগো ২০২৬-এর চেয়ারম্যান জর্জ ব্ল্যাক বলেন, ‘যখন এই গেমসের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন গ্লাসগো প্রশ্ন করেনি

আমরা পারব কি না; বরং আমরা জানতে চেয়েছিলাম কবে থেকে কাজ শুরু করতে হবে। কারণ এটাই আমাদের সংস্কৃতি। আমরা কঠোর পরিশ্রম করি এবং সবাই মিলে অসাধারণ কিছু ঘটিয়ে দেখাই।’ ইনডোর অ্যারেনায় আয়োজিত এই জমকালো প্যারেডে অ্যাথলেটরা একের পর এক মঞ্চে প্রবেশ করেন। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনিসহ বিশিষ্ট ব্যক্তিরা মাঠে উপস্থিত থেকে ক্রীড়াবিদদের অভিবাদন জানান। উদ্বোধনী প্যারেডে সবচেয়ে বেশি করতালি পায় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ৬ সদস্যের ছোট দলটি। সম্প্রতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর আর্জেন্টাইন ফুটবলারদের ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’ ব্যানার প্রদর্শনের যে বিতর্ক তৈরি হয়েছিল, তার জের ধরেই যেন স্থানীয় দর্শক ও ক্রীড়াবিদরা ফকল্যান্ডসের দলকে উষ্ণ অভ্যর্থনায়

ভরিয়ে দেন। যাদের ওপর চোখ থাকবে ভক্তদের এবারের গেমসে অ্যাথলেটিক্স ও সাঁতারের পাশাপাশি থাকছে আর্টিস্টিক জিমনেস্টিকস, ট্র্যাক সাইক্লিং, নেটবল, ভারোত্তোলন, বক্সিং, জুডো, বোলস ও থ্রি-অন-থ্রি বাস্কেটবল। এ ছাড়া কমনওয়েলথ গেমসের ইতিহাসে এবারই সবচেয়ে বড় প্যারা-স্পোর্টস কর্মসূচি রাখা হয়েছে। গৃহ মাঠে অনুষ্ঠিত এই গেমসে স্কটল্যান্ডের মূল আকর্ষণ অ্যাথলেট জশ কার, যিনি সম্প্রতি এক মাইল দৌড়ে ২৭ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন। অন্যদিকে অ্যাথলেটিকসে জ্যাভলিন থ্রোতে পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম ও ভারতের নিরাজ চোপড়ার হাইভোল্টেজ লড়াই দেখতে মুখিয়ে আছে ক্রীড়াবিশ্ব। সাঁতারে ইংল্যান্ডের অ্যাডাম পিটি ৫০ ও ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জয়ের লক্ষ্যে নামবেন। ১২ বছর আগে এই গ্লাসগোতেই নিজের প্রথম আন্তর্জাতিক পদক জিতেছিলেন তিনি।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার চাদ লে ক্লোসের সামনে সুযোগ রয়েছে কমনওয়েলথ ইতিহাসের সবচেয়ে সফল পুরুষ অ্যাথলেট হওয়ার। নিজের ঝুলিতে থাকা ১৮টি পদকের সংখ্যা আরও বাড়িয়ে নতুন রেকর্ড গড়াই তার লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি মালয়েশিয়ার ডিটেনশন সেন্টারে ১১৩৩ বাংলাদেশিসহ ২২ হাজারের বেশি অভিবাসী সন্তান জন্মদানের ক্ষমতা কী কী কারণে কমে যায়? যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা