ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের
যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া
ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী?
দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না
‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো
সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির
বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের
যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ
শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের জেরে মধ্য দিল্লির যন্তর মন্তর ও তার আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকেই জারি হওয়া এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে প্রায় দুই কিলোমিটার দূরের মান্ডি হাউস এলাকা পর্যন্ত। শুরুতে বিকেল ৪টা পর্যন্ত এই নির্দেশ থাকলেও পরে তা মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।
ইন্টারনেট না থাকায় বিক্ষোভকারীদের পাশাপাশি সাধারণ মানুষ ও চাকরিজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনলাইন লেনদেন বা ইউপিআই কাজ না করায় ছোট ব্যবসায়ী ও ক্রেতারা মারাত্মক বিপাকে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে শুধু নগদ টাকায় কেনাবেচা করছেন। এছাড়া, ইন্টারনেটভিত্তিক যোগাযোগের পাশাপাশি সাধারণ ফোন কলেও মারাত্মক বিঘ্ন ঘটছে।
গুজব ও সহিংসতা ঠেকাতে সরকার প্রায়ই
নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়ে থাকে। তবে, এবারের নির্দেশিকাটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইন্টারনেট বন্ধের কারণ জনসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি। কোনো আগাম ঘোষণা ছাড়া এভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ডিজিটাল অধিকার রক্ষা সংগঠনগুলো। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।