চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬

চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপ ফাইনালের পর গোলপোস্টের জাল কেটে নেওয়ার দৃশ্যটা চোখে পড়েছে নিশ্চয়ই। আর্জেন্টিনাকে হারানোর পর স্পেনের ফুটবলাররা এমন অভিনব উদযাপন করেছেন। ফেরান তোরেস, লামিন ইয়ামাল, উনাই সিমনসহ দলের অনেক খেলোয়াড় কাঁচি দিয়ে গোলপোস্টের জালের অংশ কেটে নিজেদের কাছে রেখে দেন। মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকের মনে প্রশ্ন ওঠে—চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? এটা কি শুধুই কোনো রীতি নাকি ভিন্ন কিছু। আসলে ফুটবলে এটি খুব প্রচলিত রীতি নয়। তবে যুক্তরাষ্ট্রে বাস্কেটবলে বড় কোনো শিরোপা জয়ের পর বাস্কেটের জাল কেটে স্মারক হিসেবে সংরক্ষণ করার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এই রীতির সূচনা হয় ১৯৪৭ সালে। সে বছর নর্থ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের কোচ এভারেট কেস

সাদার্ন কনফারেন্স শিরোপা জয়ের পর খেলোয়াড়দের কাঁধে উঠে বাস্কেটের জাল কেটে সংগ্রহ করেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের কলেজ বাস্কেটবলে শিরোপা জয়ের অন্যতম প্রতীকী উদ্‌যাপনে পরিণত হয় জাল কেটে নেওয়া। এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় স্পেনের ফুটবলাররাও সেই ঐতিহ্য অনুসরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজয়ের স্মারক হিসেবে গোলপোস্টের জালের একটি অংশ নিজেদের কাছে রেখে দেন তারা। ফুটবলে এমন দৃশ্য সচরাচর দেখা না গেলেও, স্পেনের এই উদ্‌যাপন বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে বিশ্বজয়ের স্মৃতি ধরে রাখার একটি ব্যতিক্রমী উপায় হিসেবে উল্লেখ করেছেন। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার তারকা আনহেল ডি মারিয়াকেও ফাইনালের গোলপোস্টের জালের একটি অংশ সংগ্রহ

করতে দেখা গিয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি!