ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬

ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬ |
শিক্ষার্থীদের নিয়ে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনে হাজারো সমর্থক নয়াদিল্লিতে অবস্থান নিয়েছে। তাদের প্রধান দাবি, ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে এটিকে তার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় জনচ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি? ভারতজুড়ে ছড়িয়ে পড়া এ বিক্ষোভের তাৎক্ষণিক কারণ ছিল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)-এর প্রশ্নপত্র ফাঁস। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাটি বাতিল করা হয়। গত ৩ মে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল। পরে পরীক্ষা বাতিল হওয়ার পর হতাশা থেকে অন্তত এক ডজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠে। জুন মাসে পুনরায় পরীক্ষা

নেওয়া হয়। কেন নিট এত গুরুত্বপূর্ণ? ভারতে স্নাতক পর্যায়ে মেডিকেল শিক্ষায় ভর্তি হওয়ার একমাত্র জাতীয় পরীক্ষা হলো নিট। প্রতি বছর লাখো শিক্ষার্থী এতে অংশ নিলেও আসন রয়েছে দেড় লাখেরও কম। ফলে এটি ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষাগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, সীমিত আসনের কারণে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। এতে মানসিক চাপ, হতাশা এবং অনেক ক্ষেত্রে ঋণের বোঝাও বেড়ে যায়। এর আগে কি প্রশ্নপত্র ফাঁস হয়েছে? ভারতে বিভিন্ন সরকারি পরীক্ষা ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নতুন ঘটনা নয়। ২০২৪ সালেও কিছু এলাকায় নিট-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল, যদিও তখন পুনঃপরীক্ষা নেওয়া হয়নি। এ ছাড়া পুলিশ কনস্টেবল, শিক্ষকসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রও অতীতে ফাঁস

হয়েছে। এবার কেন বিষয়টিতে এত আলোচনা? এবারের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করেই আত্মপ্রকাশ করে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি ব্যঙ্গধর্মী যুব আন্দোলন। মে মাসের মাঝামাঝি গঠিত এই আন্দোলন কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে লাখো অনুসারী অর্জন করে। বিশেষজ্ঞদের মতে, ৩০ বছরের কম বয়সী তরুণদের মধ্যে উচ্চ বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংকট এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় জমে থাকা ক্ষোভই এই আন্দোলনের মূল শক্তি। সরকারের প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের উদ্বেগ দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করে তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। বিক্ষোভকারীদের অন্যান্য

দাবির মধ্যে রয়েছে—অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের মুক্তি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রতি পরিবার ১ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান। আন্দোলনের বর্তমান পরিস্থিতি ভারতের সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিলের সময় পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করলেও হাজারো বিক্ষোভকারী এখনও দিল্লির অবস্থানস্থলে অবস্থান করছেন। আন্দোলনের নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলও সংসদের ভেতরে ও বাইরে এই ইস্যুতে সরকারকে চাপে রাখার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের ওপর বড় প্রভাব ফেলতে পারে এমন এই ইস্যু মোদি সরকারের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেফতার ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নেপথ্য কী? মেসিকেই বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না ‘Battle of Words– Season 2’ এর সফল সমাপ্তি, চ্যাম্পিয়ন টিম মরক্কো সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির হাতে সময় নেই, দ্রুতই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি বিয়ের আশ্বাসে তরুণীকে হোটেলে নিয়ে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির বিবাহিত নেতা গ্রেপ্তার বিশ্বকাপজয়ী রদ্রির পিঠে অস্ত্রোপচার, ম্যানচেস্টার সিটিতে অনিশ্চয়তা ডব্লিউএফপির প্রতিবেদন: বাংলাদেশে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে প্রায় ২ কোটি মানুষ জিয়া হত্যা সম্পৃক্ততায় আটক মেজর মোজাফফরকে জুলাই মামলায় গ্রেপ্তারের আদেশ ক্যাডেট কলেজ: “কিল দ্য ইন্ডিয়ান ইন হিম অ্যান্ড সেভ দ্য ম্যান” জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার