ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব
ইরানের সঙ্গে সামরিক সংঘাত বেড়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন। ওই সমালোচনার জবাবে পুরোনো যুদ্ধের ইতিহাস টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, অতীতের দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী মার্কিন যুদ্ধগুলোর মতো বর্তমান সংঘাত বড় হয়নি। ইরান যুদ্ধ এখন পর্যন্ত আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘ কিংবা প্রাণঘাতীও হয়ে ওঠেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আফগানিস্তান, ইরাকসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সামরিক অভিযানের সময়কাল ও প্রাণহানির পরিসংখ্যান তুলে ধরেন ট্রাম্প।
তিনি লেখেন, ‘আফগানিস্তান যুদ্ধ—২০ বছর, ২ হাজার নিহত। ইরাক যুদ্ধ—৯ বছর, ৪ হাজার ৬০০ নিহত।’ এরপর ইরান সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ‘ইরান সামরিক সংঘাত—৪ মাস, ১৮ জন নিহত।’
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, অতীতের
দীর্ঘমেয়াদি যুদ্ধগুলোর তুলনায় ইরানের সঙ্গে বর্তমান সংঘাতের সময়কাল এবং প্রাণহানি অনেক কম। তাই এই যুদ্ধকে অতিরঞ্জিতভাবে সমালোচনা করার সুযোগ নেই বলে তিনি ইঙ্গিত দেন। তবে ট্রাম্পের এ মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতে, যুদ্ধের সাফল্য বা ব্যর্থতা শুধু সময়কাল কিংবা নিহতের সংখ্যা দিয়ে বিচার করা যায় না। তারা সংঘাতের অর্থনৈতিক ব্যয়, আঞ্চলিক স্থিতিশীলতা, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এবং দীর্ঘমেয়াদি কূটনৈতিক প্রভাবকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন, এটি ভিয়েতনাম, আফগানিস্তান বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত হবে না এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণেই অভিযান পরিচালিত হচ্ছে।