মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬

মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ |
ভারত-নেপাল সম্পর্কের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। দেশটির মন্ত্রিসভা নতুন নকশার ১ টাকার কয়েন চালুর অনুমোদন দিয়েছে। সবচেয়ে আলোচিত বিষয় হলো, নতুন এই কয়েনে আর থাকবে না সেই বিতর্কিত রাজনৈতিক মানচিত্র, যেখানে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছিল। পরিবর্তে কয়েনে স্থান পাচ্ছে নেপালের মুস্তাং জেলার ঐতিহাসিক লো গ্যাকার (Lo Gekar) বৌদ্ধ মঠের ছবি। ২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে। ওই মানচিত্রে লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানিকে নেপালের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘদিন ধরে এই তিনটি অঞ্চলকে কেন্দ্র করে ভারত ও নেপালের মধ্যে সীমান্ত বিরোধ চলে আসছে। ভারত এসব

অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে, অন্যদিকে নেপালও সেগুলোর ওপর সার্বভৌমত্বের দাবি জানিয়ে এসেছে। নেপাল সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন ১ টাকার কয়েনে বিতর্কিত মানচিত্রের পরিবর্তে মুস্তাং জেলার মারাং গ্রামের প্রাচীন লো গ্যাকার মঠের ছবি ব্যবহার করা হবে। এটি নেপালের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বৌদ্ধ মঠ হিসেবে পরিচিত। তবে আপাতত ২ টাকার কয়েনের নকশায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে সরকারি সূত্র জানিয়েছে। এদিকে, এই সিদ্ধান্তকে ঘিরে নেপালের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। নেপাল কমিউনিস্ট পার্টির নেতা ভীম রাওয়াল সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, বিতর্কিত মানচিত্র সরিয়ে

দেওয়া হলে তা দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে নেতিবাচক বার্তা দেবে। তিনি সরকারের কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করে বলেন, যদি সত্যিই লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানির মানচিত্র বাদ দেওয়া হয়ে থাকে, তবে তা নেপালের জাতীয় স্বার্থের পরিপন্থী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে, নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক জানিয়েছে, নতুন নকশা প্রণয়নের মূল লক্ষ্য রাজনৈতিক নয়; বরং কয়েনের আকার, ওজন ও উৎপাদন ব্যয় কমানো। রাষ্ট্র ব্যাঙ্কের মুখপাত্র গুরু প্রসাদ পৌডেল জানান, নতুন ১ টাকার কয়েনের ওজন ৪ গ্রাম থেকে কমিয়ে ৩.২ গ্রাম করা হবে। একইভাবে ২ টাকার কয়েনের ওজন ৫ গ্রাম থেকে কমিয়ে ৩.৮ গ্রাম করা হবে। শুধু ওজনই নয়, কয়েন তৈরির উপাদানেও আনা হচ্ছে

পরিবর্তন। আগে যেখানে মিশ্র ধাতু ব্যবহার করা হতো, সেখানে নতুন কয়েনে ব্যবহার করা হবে ইস্পাত (স্টিল)। ফলে আগের হলুদাভ রঙের পরিবর্তে নতুন কয়েন হবে স্টিলের মতো সাদাটে। সব মিলিয়ে, নতুন ১ টাকার কয়েন থেকে বিতর্কিত মানচিত্র বাদ দেওয়ার সিদ্ধান্ত নেপালের ভেতরে রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেও, কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটি ভারত-নেপাল সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করতে পারে। যদিও এ সিদ্ধান্ত সীমান্ত বিরোধের আনুষ্ঠানিক সমাধান নয়, তবুও দুই দেশের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এর তাৎপর্য অস্বীকার করার সুযোগ নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম