ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৬ |
টেস্ট ও ওয়ানডে সিরিজের হতাশা পেছনে ফেলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ওভারে জমে ওঠে রুদ্ধশ্বাস উত্তেজনা। তবে শেখ মেহেদীর ব্যাটে শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিশ্চিত করে স্বস্তির হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের জুটিতে দ্রুতই সেই ধাক্কা সামলে ওঠে সফরকারীরা। এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে আরেকটি জুটি গড়ে দলের জয়ের ভিত তৈরি করেন তানজিদ। পুরো ইনিংস জুড়ে দায়িত্বশীল ব্যাটিং করে ৫৮

বলে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য ৬ রান প্রয়োজন থাকায় ম্যাচে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ওভারের প্রথম দুই বলে মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন আউট হলে ম্যাচের মোড় ঘুরে যাওয়ার শঙ্কা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত শেখ মেহেদীর বাউন্ডারিতে জয় নিশ্চিত করে সিরিজ উদযাপনে মাতে বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা দুটি এবং রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স একটি করে উইকেট নেন। এর আগে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারের দুই বল বাকি থাকতেই অলআউট হয়ে স্বাগতিকদের ইনিংস থামে ১৪৩ রানে। দলের হয়ে একাই লড়াই

করেন ডিওন মেয়ার্স। ৫৩ বলে ৭৩ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ব্রায়ান বেনেট করেন ৪৭ রান। এই দুজন ছাড়া আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। বাংলাদেশের বোলাররা পুরো ইনিংসজুড়ে নিয়ন্ত্রিত বোলিং করেন। মোহাম্মদ সাইফউদ্দিন দুটি উইকেট শিকার করেন। এছাড়া শেখ মেহেদী, রিশাদ হোসেন ও আব্দুল গাফফার সাকলাইন একটি করে উইকেট নেন। উইকেটের দেখা না পেলেও নতুন বলে তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিং জিম্বাবুয়েকে বড় সংগ্রহ গড়তে দেয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাবা ও তিন ছেলেকে ‘বাংলাদেশি’ বলে সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী তবু টাকা যাচ্ছে ভারতে, সাবেক এমপি রণজিতের সম্পত্তি নিয়ে নতুন চাঞ্চল্য পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৩৪ লাখ শিশু টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, জরুরি পরিস্থিতি ঘোষণা ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ