বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬ |
বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসরের পর্দা নামার অপেক্ষা। ৪৮ দল থেকে শিরোপার দৌড়ে টিকে আছে মোটে দুই দল। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে, আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নাটকীয় প্রত্যাবর্তনে টানা দ্বিতীয় আসরের ফাইনালের টিকিট কাটলো আর্জেন্টিনা। রুদ্বশ্বাস সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে শিরোপার লড়াই। প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে নামবে ইউরোপসেরা ও কোপা আমেরিকা জয়ী দুই দল। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা শিরোপা জয়ের জন্য নামবে আর্জেন্টিনা। আর ২০১০ সালে প্রথম শিরোপা জয়ের পর এবার দ্বিতীয় ট্রফির

মিশন স্পেনের। গত মার্চে ইউরোপ ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের মধ্যকার নির্ধারিত ফিনালিসিমা বাতিল হলেও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের ফাইনালে মুখোমুখি হচ্ছে। ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে বড় ব্লকবাস্টার ম্যাচ আর কী-ই বা হতে পারে! সব প্রতিযোগিতা ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মিলিয়ে স্পেন ও আর্জেন্টিনা ১৪ বার মুখোমুখি হয়েছে। দুই দলই ছয়টি করে ম্যাচ জিতেছে, বাকি দুটি ড্র হয়েছে। চলতি বিশ্বকাপে কে এগিয়ে যাবে, তা সময় বলে দেবে। এই ১৪ বারের দেখায় কেবল একবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলো আর্জেন্টিনা ও স্পেন। তাদের সেই ম্যাচের স্মৃতি এতই পুরোনো যে, বলার অপেক্ষা রাখে না। বর্তমানে এই দুই দলের কোনো খেলোয়াড়ের তখন জন্মই হয়নি। ডেটা অ্যানালাইসিস প্রযুক্তি ‘অপ্টা সুপারকম্পিউটার’

তাদের গাণিতিক হিসেবে ফাইনালের সম্ভাব্য জয়ী দলের প্রেডিকশন করেছে। তাদের পূর্বাভাস বলছে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলার দৌড়ে এগিয়ে রয়েছে স্পেন। স্প্যানিশদের সরাসরি জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৪৫.১ শতাংশ। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নির্ধারিত সময়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কিছুটা কম দেখছে সুপারকম্পিউটার। নির্ধারিত সময়ের মধ্যে লিওনেল মেসির দলের ম্যাচ জেতার সম্ভাবনা ২৯.৪ শতাংশ। নির্ধারিত ৯০ মিনিটে ফাইনালের নিষ্পত্তি না হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে কিংবা পেনাল্টি শুটআউটে। সুপারকম্পিউটারের হিসেব মতে, ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৫.৪ শতাংশ। প্রসঙ্গত, এবারের আসরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী বেশিরভাগ ক্ষেত্রে নির্ভুল থাকলেও দুই সেমিফাইনালের একটিতেও ফলেনি। দেখা যাক কি

হয় ফাইনালে!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি!