সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬

সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬ |
ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের সেমিফাইনাল জয়ে গোল পাননি লিওনেল মেসি। তবে দলের দুই গোলেই অবদান রেখে ম্যাচ জুড়ে নিজের দুর্দান্ত প্রভাব ঠিকই রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক। আসরে চারটি অ্যাসিস্ট নিয়ে সর্বোচ্চ গোলদাতার ‘গোল্ডেন বুট’ লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ফুটবলের মহাতারকা। সাতটি করে ম্যাচ শেষে দুইজনেরই গোল আটটি করে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল পাননি মেসি। আর্জেন্টিনার ৩-১ গোলে জয় পাওয়ার এই ম্যাচে কোনো অ্যাসিস্টও নেই তার। তবে এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগে টানা পাঁচ ম্যাচে গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন। পরের ম্যাচে জর্ডান,

শেষ ৩২-এ কেপ ভার্দে এবং শেষ ষোলোয় মিশরের বিপক্ষে গোল তার একটি করে। ছয় ম্যাচে ৮ গোলের সঙ্গে অন্যের গোলে অবদান ছিলো তার দুটি। এই পর্যায়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ৮ গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট নিয়ে ‘গোল্ডেন বুটের’ লড়াইয়ে মেসিকো পেছনো ফেলে এগিয়ে যান। ফিফার নিয়ম অনুযায়ী, দুই বা ততোধিক খেলোয়াড় সমান গোল করলে প্রথমে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনায় নেওয়া হবে। অ্যাসিস্টও সমান হলে কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হবে। ফিফার এই নিয়মে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল না পাওয়া মেসি দুটি অ্যাসিস্ট করে গত বিশ্বকাপে ৮ গোল নিয়ে গোল্ডেন বুট জেতা এমবাপ্পেকে পেছনে ফেলেছেন। ৫৫ মিনিটে পিছিয়ে পড়া ম্যাচের ৮৫ মিনিটে

ডান দিক থেকে মেসির পাস ডি-বক্সের অনেকটা বাইরে পেয়ে জোরাল শটে গোলটি করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এঞ্জো ফের্নান্দেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির জাদুকরি মুহূর্ত। দুর্বল ডান পা দিয়ে দূরের পোস্টে নিখুঁত ক্রস এবং যেখান থেকে জয়সূচক গোল লাউতারো মার্তিনেজর। গোল্ডেন বুটের দৌড়ে মেসি স্পেনের বিপক্ষে ফাইনালে আর এমবাপ্পে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পাচ্ছেন। নরওয়ে বিদায় নেওয়ায় ৭ গোল নিয়ে আর্লিং হাল্যান্ডের পুরষ্কার জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলেও ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেইন সমান ৬ গোলের সঙ্গে একটি করে অ্যাসিস্ট করে এবং ফ্রান্সের উসমান দেম্বেলে ও মিকেল ওইয়ারসাবাল সমান ৫ গোল

নিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছেন। দেম্বেলের অ্যাসিস্ট দুটি, ওইয়ারসাবালের একটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি!