হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬

হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ |
ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য এবার সৌদি আরবকে দায়ী করেছে দেশটির উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে এই হামলার ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। সোমবার (১৩ জুলাই) সংঘটিত এই হামলার পর হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে একে ‘নগ্ন আগ্রাসন’ আখ্যা দেন। তিনি দাবি করেন, এই হামলার মধ্য দিয়ে ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেল। সৌদি আরবকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। তবে হামলার ঘটনায় সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি ইরানি বিমানকে সানায় অবতরণে বাধা

দিতেই বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে সরকারের এক সামরিক মুখপাত্র জানান, বিমানটি শেষ পর্যন্ত হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। এডেনভিত্তিক সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের মাধ্যমে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো বৈরী বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছে সরকার। এদিকে ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার বিন মুতাহার আল-ইরিয়ানি অভিযোগ করেছেন, হুথিরা সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রসের একটি উড়োজাহাজ আটকে রেখেছে এবং এর পাইলট ও সহকারী পাইলটকে নিজেদের হেফাজতে রেখেছে। বিশ্লেষকদের মতে, ২০২২ সালের যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সাম্প্রতিক এই হামলা ইয়েমেনের সংঘাতকে আবারও নতুন করে উসকে

দিতে পারে। গাজা যুদ্ধ, ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং ইয়েমেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা