মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ |
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাম্পুং তোক মুদার জালান জানাকুয়াসা এলাকার একটি কারখানায় বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বিস্ফোরণে তার শরীর মারাত্মকভাবে দগ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর দ্য স্টার-এর। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির বয়স প্রায় ৩০ বছর হলেও তার পরিচয় এখনো প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) অপারেশন সহকারী পরিচালক আশরুল রিজাল আসবার জানান, সকাল ৮টা ১৮ মিনিটে জরুরি কল পাওয়ার পর কাপার ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে সাত সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা কারখানার ভেতর থেকে গুরুতর দগ্ধ অবস্থায় বাংলাদেশি শ্রমিককে উদ্ধার

করেন। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের (কেকেএম) চিকিৎসাকর্মীরা তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। বয়লার বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা