ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
তাইওয়ান ও জাপানে তাণ্ডব চালানোর পর চীনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘বাভি’। উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর ও চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে সাধারণত টাইফুন বলা হয়। চীনা কর্তৃপক্ষ ঝড়টির গতিপথে থাকা প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
চীনে ঘূর্ণিঝড়টির প্রভাবে রোববার সকাল পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এটি চীনে পৌঁছানোর আগে উত্তর তাইওয়ান ও জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপগুলোতে তাণ্ডব চালায়। সেখানে অসংখ্য গাছপালা উপড়ে গেছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছেন হাজার হাজার বাসিন্দা।
বাভির প্রভাবে ফিলিপাইনে সৃষ্ট ভারী বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের বেশিরভাগই দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের বাসিন্দা। দেশজুড়ে প্রায় ১১ হাজার মানুষ ঘরবাড়ি থেকে সরে গেছেন, এখনও বন্ধ
রাখা হয়েছে বেশ কিছু বন্দর। প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে ঝেজিয়াং প্রদেশে প্রথম আঘাত হানে বাভি। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। ইউহুয়ান শহরে আঘাত হানার সময় তীব্র বাতাস ও ভারী বর্ষণ হয়েছে। সিসিটিভি জানিয়েছে, এরপর ঝড়টি ইউয়েকুয়িং শহরে আঘাত হানে। সেখানে ভেঙে গেছে ১ হাজার ৩০০-এর বেশি গাছ। রোববার সকাল ১০টার দিকে ঝড়ের কেন্দ্রটি ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝুর কাছাকাছি পৌঁছায়। সিনহুয়া জানিয়েছে, ঝেজিয়াংয়ের প্রাদেশিক কর্মকর্তারা উপকূলীয় অঞ্চলে প্রবল বর্ষণ এবং আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছেন। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, নদীর পানি উপচে পড়া এবং ফসলি জমি
প্লাবিত হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। চীনে গত সপ্তাহ থেকে আবহাওয়া বেশ চরম ভাবাপন্ন। এতে দক্ষিণ ও মধ্যাঞ্চলে অন্তত ৩৯ জন নিহত এবং বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস মেরিন সার্ভিস গত সপ্তাহে জানায়, মহাসাগরগুলো ইতিহাসের উষ্ণতম জুন মাস পার করেছে। আগামীতে তাপমাত্রার নতুন রেকর্ড হতে পারে। উষ্ণ সমুদ্র ক্রান্তীয় ঝড়গুলোকে আরও শক্তিশালী করে ও বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়িয়ে দেয়। এর প্রভাবে দেখা দেয় ভারী বৃষ্টিপাত।