মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬

মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৬ |
ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন দফায় হামলার পর বুশেহর প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের একটি স্থাপনায় বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিও এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত (ওপেন-সোর্স) গোয়েন্দা তথ্যভিত্তিক বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে গালফ নিউজ স্বাধীনভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। ইরানি কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো বুশেহর ও এর আশপাশে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে, তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে বা এতে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি। স্থানীয় বাসিন্দারাও প্রদেশজুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা বলেছেন। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের

স্থাপনায় আগুন লাগার খবরে ধারণা করা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদাগার, ড্রোন অবকাঠামো বা কমান্ড স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে। তবে ওয়াশিংটন বা তেহরান—কোনো পক্ষই এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন প্রকাশ করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের