বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৬

বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৬ |
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে দুই কিংবদন্তি—জার্মানির মিরোস্লাভ ক্লোসা এবং আর্জেন্টিনার লিওনেল মেসি—তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় আছেন। বিশ্বকাপের মঞ্চে এতদিন এককভাবে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন ক্লোসা, তার মোট গোলসংখ্যা ১৬। আলজেরিয়ার বিপক্ষে চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে দারুণ জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে তিন গোল করার পর মেসির মোট গোলের সংখ্যাও এখন ১৬। চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপের মঞ্চে এই দুই কিংবদন্তির গোল পরিসংখ্যান- মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) – বিশ্বকাপে ১৬ গোল ২০০২ বিশ্বকাপ ক্লোসা এই টুর্নামেন্টে মোট ৫ গোল করেছিলেন। গোলগুলো যে দলের বিপক্ষে করেছেন- সৌদি আরব – ৩ গোল আয়ারল্যান্ড – ১ গোল ক্যামেরুন – ১ গোল ২০০৬ বিশ্বকাপ এই আসরেও

মোট ৫ গোল করেছিলেন তিনি- কোস্টা রিকা – ২ গোল ইকুয়েডর – ২ গোল আর্জেন্টিনা – ১ গোল ২০১০ বিশ্বকাপ এই আসরে তিনি করেন ৪ গোল- অস্ট্রেলিয়া – ১ গোল ইংল্যান্ড – ২ গোল আর্জেন্টিনা – ১ গোল ২০১৪ বিশ্বকাপ নিজের শেষ বিশ্বকাপে ক্লোসা করেন ২ গোল- ঘানা – ১ গোল ব্রাজিল – ১ গোল (এটিই সেই ঐতিহাসিক গোল যেখানে তিনি সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা হন) লিওনেল মেসি (আর্জেন্টিনা) – বিশ্বকাপে এখন পর্যন্ত ১৬ গোল ২০০৬ বিশ্বকাপ সার্বিয়া – ১ গোল ২০১০ বিশ্বকাপে তিনি কোনো গোল করতে পারেননি ২০১৪ বিশ্বকাপ এই আসরে মেসি করেন ৪ গোল- বসনিয়া – ১ গোল ইরান – ১ গোল নাইজেরিয়া – ২ গোল ২০১৮ বিশ্বকাপ নাইজেরিয়া – ১ গোল ২০২২ বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের সেরা বিশ্বকাপ আসর এটিই। এখানে তিনি করেছেন ৭

গোল এবং জিতে নেন অধরা সেই সোনালী ট্রফি। গোলগুলো যাদের বিপক্ষে করেছেন- সৌদি আরব – ১ গোল মেক্সিকো– ২ গোল অস্ট্রেলিয়া – ১ গোল নেদারল্যান্ডস – ১ গোল ক্রোয়েশিয়া – ১ গোল ফ্রান্স – ২ গোল (ফাইনাল) ২০২৬ বিশ্বকাপ সদ্য শুরু হওয়া এবারের বিশ্বকাপ আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটি খেলেছে আর্জেন্টিনা। যেখানে মেসির হ্যাটট্রিকের সুবাদে তার বিশ্বকাপে মোট গোলসংখ্যা হয়েছে ক্লোসার সমান, অর্থাৎ ১৬। গ্রুপ পর্বেই যেহেতু আর্জেন্টিনার আরও দুইটি ম্যাচ রয়েছে, তার মানে মেসি কমপক্ষে আরও দুইটি ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন। সেখানে যদি মেসি আর মাত্র একটি গোল আদায় করতে পারেন তাহলেই তিনি বিশ্বকাপের মঞ্চে ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে নতুন কীর্তি গড়বেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২১১২ কোটি টাকা ব্যয়ে আরও ৩ কার্গো এলএনজি কিনছে সরকার মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ বিশ্বকাপে ক্লোসা ও মেসি কোন দলের বিপক্ষে কত গোল করেন? মেসি তো দশে ১০—আর্জেন্টিনার বাকি ফুটবলাররা কে কেমন খেললেন হাম সন্দেহে ৪ জনের মৃত্যু মার্কিন-ইরান চুক্তি: লেবাননের ভাগ্যে কী আছে? শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড ৮০ ডলারের নিচে নামল তেলের দাম বেনজীরকে দেশে আনতে সামনে যেসব বাধা ব্যাটিং ব্যর্থতায় অজিদের ১৩২ রান টার্গেট দিল বাংলাদেশ আলিবাবার বিনিয়োগ বন্ধ, ব্যবসা গোটানোর প্রস্তুতি নিচ্ছে দারাজ বাংলাদেশ প্রবাসীদের বিক্ষোভের অতীত স্মৃতি স্মরণ করে লন্ডন সফর বাতিল করেন শফিকুল বেনজীরের ‘ক্যাশিয়ার’ থেকে বিএনপির এমপি — জসিম উদ্দিনের বিস্ময়কর রাজনৈতিক পুনর্জন্ম বাবা মুক্তিযুদ্ধে শহিদ হওয়ার ১০ বছর পর জন্ম জামায়াত এমপির! সংসদে চাঞ্চল্যকর দাবি “কলকাতায় ‘লালবদর’ ডেকে লীগের মব” এনসিপি-শিবিরের দাবিকে ভিত্তিহীন বললেন মোশাররফ করিম জুলাই সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘোষণা ফেনীর পুলিশ সুপারের চিকিৎসক ধীপ্রার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা পাকিস্তানের পরমাণু শক্তির বাহাদুরি: শিক্ষা-স্বাস্থ্যে বেহাল দশা, প্রতিরক্ষা বাজেটে পিষ্ট নাগরিকরা তিলে তিলে তিলোত্তমা নগরী চট্টগ্রামের অবক্ষয়: প্রকাশ্যেই মাদক-ছিনতাই আর অনৈতিক কার্যক্রমের আখড়া দেশে শিশুদের শরীরে ৯৬ শতাংশ অ্যান্টিবায়োটিকই অকার্যকর, সুপারবাগের থাবা