ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৬

ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ |
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় সারা বিশ্ব, থেমে নেই বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। নিজেদের প্রিয় দল নিয়ে মেতে উঠেছেন তারা। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী সামাজিক মাধ্যমে ব্রাজিলের জার্সি গায়ে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন। প্রিয় দলকে শুভকামনা জানিয়েছেন তিনি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর মুখোমুখি হওয়ার আগে এ শুভকামনা জানান পড়শী। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফুটবলপ্রেমী এ সংগীতশিল্পী লিখেছেন— বেস্ট অব লাক ব্রাজিল। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, ফুটবল মাঠে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর হলুদ জার্সি পরে, হাতে ফুটবল নিয়ে পোজ দিয়েছেন পড়শী। ছবিটির ক্যাপশনে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আগুনের

ইমোজি ও হার্ট ইমোজি ব্যবহার করেছেন এ সংগীতশিল্পী। পোস্টটি শেয়ার করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়ায় মুখর হয়ে উঠেছে তার কমেন্টবক্স। এর ঘণ্টা কয়েক পর পড়শী নিজেও মন্তব্য ঘরের শুরুতে লিখেছেন— অলওয়েজ ব্রাজিল। সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বকাপ নিয়ে নানা ইভেন্টে ব্যস্ত থাকা এ সংগীতশিল্পীর প্রিয় দলের প্রতি ভালোবাসা তার ভক্ত-অনুরাগীদের মাঝে আলাদা আনন্দও তৈরি করেছে। তবে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও কিছুটা খোঁচা মেরে মন্তব্য করেছেন। এক নেটিজেন মজা করে লিখেছেন— আপু ব্রাজিল কিন্তু আজ রাতে ভরপুর খাবে মরক্কোর কাছে। আরেক নেটিজেন লিখেছেন— আপনাকে এই হলুদ জার্সিতে সুন্দর মানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বেড়িবাঁধ কাটা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০ ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক প্রেমের বিয়ের জেরে থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করলেন বাবা-মা সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ কাপড় বদলানোর সময় শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বিনামূল্যের প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো পরীক্ষা ফি — গরিব শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ধীপ্রার মৃত্যুর জন্য দায়ী ও হত্যা ধামাচাপা দেওয়া কুশীলবদের দেশ ছাড়ার চেষ্টা শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার খুলনায় মসজিদে ঢুকে অস্ত্রধারীদের গুলি: আইএসআই-এর ফর্মুলায় পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ? কাজ না করেই ১২ কোটি টাকা তুলে নিল ঠিকাদার, জড়িত এলজিইডির দুই প্রকৌশলী আজ আন্তর্জাতিক গোসল দিবস তুরস্কের সোনালী প্রজন্মকে স্তব্ধ করে জিতল অস্ট্রেলিয়া ‘মনোবল হারালে চলবে না’, মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল কোচ