এটিএম বুথে টাকার সংকট লেনদেন ব্যাহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬

এটিএম বুথে টাকার সংকট লেনদেন ব্যাহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ |
সাধারণত ঈদুল আজহায় বাজারে নগদ টাকার চাহিদা বেশি মাত্রায় বাড়ে। কিন্তু এবার চাহিদা অনুযায়ী নগদ টাকার জোগান কম। যে কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম বুথগুলোতে টাকার সংকট দেখা দিয়েছে। রাজধানী ও ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় ব্যাংকের বুথগুলো থেকে যথেষ্ট পরিমাণে নগদ টাকা পাচ্ছেন না গ্রাহকরা। নগদ টাকার সরবরাহ সংকট ও ইন্টারনেট বিভ্রাটের কারণে এমনটি হচ্ছে বলে ব্যাংকগুলো জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, কুরবানির ঈদের সময়ে কুরবানির পশু কেনার জন্য ও কাঁচা চামড়া কিনতে উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংক থেকে অনেক টাকা উত্তোলন করেন গ্রাহকরা। এ টাকার একটি বড় অংশ কুরবানির পশু কেনার পর ব্যবসায়ীরা ফের ব্যাংকে জমা দেন। ফলে অন্যান্য বছর ব্যাংকে নগদ

টাকার সংকট হয় না। গত রোববার পর্যন্ত ঈদের বাকি ছিল ৩ দিন। রোববার পর্যন্ত কুরবানির পশুর হাট জমেনি। ফলে ব্যাংক থেকে গ্রাহকরা যে টাকা তুলেছেন সেগুলো তাদের হাতেই আছে। ব্যাংকে আর ফেরত আসেনি। যে কারণে এবার নগদ টাকার সংকট দেখা দিয়েছে। এছাড়া পড়েছে টানা ৭ দিনের ছুটি। এর মধ্যে ডিপোজিটের টাকাও জমা পড়ছে না। ফলে সংকটকে আরও প্রকট করেছে। এছাড়া কুরবানির ঈদের সময় ব্যাংক থেকে টাকা তুলে গ্রাহকদের হাতে রাখার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। ঈদের পর আবার ওই টাকা ব্যাংকে ফেরত আসে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে টাকা ব্যাংকে ফেরত আসতে বেশ দেরি হয়। তখন

তালর‌্য সংকট বাড়ে। এবার নগদ টাকা ছাপানোর প্রবণতা কম এবং আগে প্রচলিত নোটগুলো ছেঁড়া ও ময়লাযুক্ত। যে কারণে ওইসব নোট কম ছাড়তে হচ্ছে। এছাড়া শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নোটগুলো বাজারে ছাড়া হচ্ছে কম। রোববার দেখা গেছে, মার্কেট এলাকার এটিএম বুথগুলোতে টাকার সংকট বেশি। এছাড়া দুর্বল ব্যাংকের বুথগুলোতেও সংকট রয়েছে। সোমবার মার্কেটের পাশাপাশি আবাসিক এলাকা ও বাণিজ্যিক এলাকার বুথগুলোতেও সংকট দেখা যায়। গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঈদের টানা ছুটিতে এটিএম বুথগুলোতে নগদ টাকার পর্যাপ্ত সরবরাহ রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু ব্যাংকগুলো এবার সেটি নিশ্চিত করতে পারেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ