সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬

সকাল ৮টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৬ |
ঢাকাসহ সারা দেশে ক্রমাগত বেড়েই চলেছে তাপমাত্রা। পাশাপাশি দেশের কোথাও কোথাও ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাতও হচ্ছে। এর ধারাবাহিকতায় সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার পর থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটে ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। পলাশের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে তাপপ্রবাহ অতিক্রম করতে পারে। এদিন সিলেট বিভাগের সব জেলায় বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার সকাল ৮টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা

জেলার উপরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগে সোমবার রাত ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে। এ ছাড়া সোমবার রাত ৮টার পর থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাজশাহীর মতো চট্টগ্রাম, খুলনা ও বরিশালেও একই বার্তা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল পাত্র খুঁজতে ঘটককে পাত্রীর ছবি দেওয়া যাবে কি? ফটোসাংবাদিকের ওপর বিরক্ত তারা সুতারিয়া, যে পদক্ষেপ নিলেন অভিনেত্রী ‘যেমন খুশি তেমন চল’ নীতিতে অবৈধ অটোরিকশা, নাটাই যাদের হাতে চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০ সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্ত চিন্ময় ব্যবসায়ী অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি, শ্বশুর-জামাইসহ গ্রেফতার ৮ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে গোয়েন্দা সংস্থার তলব