রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ |
ঢাকাসহ দেশের ছয় অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, খুলনা এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার দেওয়া আবহাওয়ার নিয়মিত বার্তায় বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে

আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এ অবস্থায় আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪ হেফাজতে ইসলাম: মাদ্রাসায় যৌন নির্যাতনের ঘটনাগুলো সেক্যুলার ও ব্রাহ্মণ্যবাদের ধারাবাহিক অপপ্রচার মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়ক লিটন হাটহাজারীতে গুলিবর্ষণে চলন্ত গাড়ির পেছনের সিট ঝাঁঝরা, ভাগ্যক্রমে বাঁচলেন সাংবাদিক ঢাবির ‘নীল দলের’ ২৩১ শিক্ষকের বিচার চাইলেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা তীব্র গ্যাস সংকটে একে একে বন্ধ হচ্ছে আশুগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের শিল্প কারখানা দেশের গ্যাস সরবরাহ খাত ১৩ বছরের জন্য মার্কিন কোম্পানির হাতে তুলে দিল সরকার বাংলাদেশকে টনপ্রতি ১০ ডলার কমে সার বিক্রির প্রস্তাব রাশিয়ার, মার্কিন অনুমতি নিয়ে শঙ্কা এলাকার সবচেয়ে ভালো ছেলেটা শিবির করে: জুবায়ের কেমন শিবির? আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের সম্পর্ক দেখেন না জার্মান তারকা “রাত ১২টায় পুকুরপাড়ে গেলেই মিলবে ফ্যামিলি কার্ড”: দরিদ্র নারীকে বিএনপি নেতার আশ্বাস আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন নেইমার ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের