ঢাকার বাতাস আজ ‘নির্মল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬

ঢাকার বাতাস আজ ‘নির্মল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মার্চ, ২০২৬ |
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, এমন শিরোনামে খবর প্রায়ই দেখা যায়। তবে, ঈদুল ফিতরের আগ মুহূর্তে ঢাকার বাতাসে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক বৃষ্টি ও ঈদের ছুটি দুই মিলিয়ে দূষণের শীর্ষ তালিকায় নেই বাংলাদেশের রাজধানীর নাম। তালিকার অনেক নিচের দিকে ঢাকার অবস্থান। বুধবার (১৮ মার্চ) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইট ঘেটে এ তথ্য পাওয়া গেছে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে দূষিত শহরগুলোর তালিকায় দিয়েছে প্রতিষ্ঠানটি। আইকিউএয়ার মূলত বিভিন্ন শহরের বাতাসের মানের অবস্থা তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে জানায়। আইকিউএয়ারের তথ্য মতে, সকাল ৭টা থেকে

৮টা পর্যন্ত সময়ের মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের দিল্লি। শহরটির স্কোর ২০২। তালিকায় এরপরে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেকটি শহর, পাকিস্তানের লাহোর। ১৫৮ স্কোর শহরটির। তালিকায় এরপরে যথাক্রমে রয়েছে দক্ষিণ কোরিয়ার সিউল, মঙ্গোলিয়ার উলানবাটার, নেপালের কাঠমান্ডু, চীনের সাংহাই ও ভিয়েতনামের হ্যানয়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, ওই সময়ে দূষিত শহরের তালিকার ৮৮ নম্বরে অবস্থান করছে ঢাকা। আইকিউএয়ারের তথ্য মতে, আজ সকাল সাড়ে ৮টায় বাংলাদেশের রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত এলাকা শাহবাগ। এলাকাটির স্কোর ১৪৪। এছাড়া গুলশান-১ ৭৫, বাড্ডা ১০২, নিকেতন ৭৫, বারিধারা ৯৩, হাজারীবাগ ৯৭ ও মিরপুরের স্কোর ৭৭। এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০

লাখ মানুষ প্রাণ হারান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই