ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৫ |
ঘূর্ণিঝড় ডিটওয়াহ ভারতের দক্ষিণ উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে। এ কারণে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলজুড়ে ইতোমধ্যেই বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। পরিস্থিতির কারণে বিভিন্ন স্থানে ফ্লাইট বাতিল হয়েছে। শুক্রবার মধ্যরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানায়, ঘূর্ণিঝড়টি রোববার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর তামিলনাডু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছ দিয়ে অতিক্রম করবে। তামিলনাডুর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে এস এস আর রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাইয়ের কাছে আঘাত হানবে কি না এখনও নিশ্চিত নয়। তবে রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকায় ৫৪টি ফ্লাইট

বাতিল হয়েছে। আইএমডির মহাপরিচালক মৃগুঞ্জয় মহাপাত্র জানান, তামিলনাডু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার, দমকা হাওয়ায় যা ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। রোববার সকালে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে যাবে, তবে এর প্রভাব সন্ধ্যা পর্যন্ত থাকবে। তিনি বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে কৃষিজমির ফসল নষ্ট হতে পারে। ইতোমধ্যে তিন রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে। কেরালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় মানুষকে সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আইএমডি জানায়, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার, আর তামিলনাডু-পুদুচেরিতে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। উপকূলের

মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!