ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক
২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত
রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব
ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া
সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ
বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলাম পদত্যাগ করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ বরাবর তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে ই-মেইলে পরিচালকদেরও অনুলিপি পাঠানো হয়।
মোরশেদুল ইসলাম বলেন, ‘আজ বিকেলে পদত্যাগপত্র জমা দিয়েছি।’
তবে পদত্যাগের কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি তিনি। ব্যক্তিগত কারণ নয়, বরং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ২১ আগস্ট সময় টিভির চেয়ারম্যান হিসেবে মোরশেদুল ইসলাম যোগদান করেন। তিনি আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাই।





