মুন্সিগঞ্জে ‘ইউনূসের পদত্যাগ’ দাবিতে পুলিশের সামনেই হাজারো আওয়ামী লীগ নেতাকর্মীর মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ November, ২০২৫

মুন্সিগঞ্জে ‘ইউনূসের পদত্যাগ’ দাবিতে পুলিশের সামনেই হাজারো আওয়ামী লীগ নেতাকর্মীর মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ November, ২০২৫ |
মুন্সীগঞ্জে পুলিশের টহল টিমের গাড়ির সামনেই ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মীর মিছিল করেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় স্থানীয় যুবলীগ–ছাত্রলীগ সমর্থিত নেতাকর্মীরা এই মিছিল বের করেন। মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ‘কার্যক্রম নিষিদ্ধ’ করলেও দলটির সহযোগী সংগঠন যুবলীগ ও আদর্শিক সংগঠন ছাত্রলীগের ব্যানারে পুলিশের সামনেই প্রকাশ্যে মিছিল হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু। ঘটনাটির সময় পুলিশের একটি টহল গাড়ি মিছিলের পেছনেই চলছিল। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে এক সাব–ইন্সপেক্টরসহ তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন এসআই কামরুজ্জামান সিকদার, কনস্টেবল শফিকুল ও কনস্টেবল বাদশা মিয়া। স্থানীয়রা জানান, নিষিদ্ধ

থাকলেও যুবলীগ ও ছাত্রলীগের বহু নেতাকর্মী প্রকাশ্যে মিছিলে অংশ নেন। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। ঘটনাটি সাধারণ মানুষের মধ্যে আলোচনার ঝড় তোলে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড–সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই এমন মিছিল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তৈরি করেছে। মিছিলের ঠিক পেছনে পুলিশের টহল গাড়ি চলতে দেখা গেলেও সেদিকে দৃষ্টি না দিয়েই পুরো বাজারে এ মিছিলটি প্রদক্ষিণ করে। সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ডিউটিরত পুলিশের টহল গাড়ি ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল। মিছিলকারীদের আটক না করায় তিন পুলিশ সদস্যকে দায়িত্ব অবহেলার কারণে ক্লোজড করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি