ইউনুসের পুলিশের হাতে খুন হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নতুন বাংলাদেশের অসহায় বাস্তবতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ November, ২০২৫

ইউনুসের পুলিশের হাতে খুন হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নতুন বাংলাদেশের অসহায় বাস্তবতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ November, ২০২৫ |
রবিবার (১৬ নভেম্বর) ঢাকার এক হাসপাতালে মারা গিয়েছেন দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। নিহত এই শিক্ষিকার নাম ফাতেমা আক্তার। তিনি চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে চলা আন্দোলনে শাহবাগে কলম বিরতির দিন অংশ নিয়েছিলেন তিনি। গত ৮ নভেম্বর শাহবাগে অ্যানলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোঁড়ে অবৈধ ইউনুসের পুলিশ বাহিনী। শব্দে ফাতেমা আক্তার আতঙ্কগ্রস্ত হন। হাসপাতালে নেওয়া হলে এক পর্যায়ে কথা বলাই বন্ধ হয়ে যায়। তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিউতে এক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর রবিবার সকাল ১০টার দিকে তিনি

মারা যান। জঙ্গি আন্দোলনের মাধ্যমে ক্ষমতা দখল করা ইউনুস নিজের নামের শুরুতে অধ্যাপক ব্যবহার করেন, ব্যক্তিজীবনে শিক্ষকতা করেছেন, ডলারের বিনিময়ে তার কাছ থেকে রক্তচোষা ব্যবসার সবক নেন অনেকেই। কিন্তু তার কাছে শিক্ষকদের জীবনের কোন দাম নেই, যদি থাকতো তাহলে শান্তিপূর্নভাবে শিক্ষকদের দাবি নিয়ে আলোচনা করে সমাধানে পৌছাতেন। মানুষ গড়ার কারিগরদের ওপর জলকামান, লাঠিচার্জ, সাউন্ডগ্রেনেডের ব্যবহার করতেন না। শিক্ষকদের এই আন্দোলন ছিল শান্তিপুর্ন। তারা কোথায় ভাংচুর করেননি, রাস্তা আটকে রাখেন নি, কোন সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন দেননি। পুলিশ তাদের ওপর বারবার বলপ্রয়োগ করলেও তারা অহিংসভাবে প্রতিবাদ করেছেন। অথচ ইউনুসের পুলিশ তাদের ওপর জলকামান ছুড়েছিল। সেই হামলায় বাচ্চাসহ এক শিক্ষিকা আহত হয়েছিলেন। লাঠিপেটায় আহত হয়েছিলেন

৫০ জনেরও বেশি শিক্ষক। শিক্ষকদের ওপর এই সরকারের কেন এত ক্ষোভ? ইউনুস গং কি দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায়? নতুন ধরনের মওদুদী বা তালেবানি শিক্ষা প্রবর্তন করতে চায়? অবৈধ সরকারের এসব পরিকল্পনা দেশের মানুষ বাস্তবায়ন হতে দেবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি