ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ
তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত
পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ
জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ
থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র
হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার
ধানমন্ডি ২৭-এ পরপর দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (১৭ নভেম্বর) রাত আটটা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমন্ডি ২৭ নম্বরে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিলবোর্ডের নিচের প্রধান সড়কে মোটরসাইকেলে এসে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। পেছন থেকে একটি পুলিশের গাড়ি ধাওয়া করেও তাদের ধরতে পারিনি।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লহ আল মামুন জানান, আমি ধানমন্ডি ৩২-এর দিক থেকে আমাদের টহল টিমকে নির্দেশনা দিয়ে ফিরছিলাম। এ সময় ধানমন্ডি সাতাশের এবি ব্যাংকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমি
তাদের ধাওয়া করতে করতে আট নাম্বার রোড পর্যন্ত যাই। কিন্তু তারা বাইক নিয়ে পালিয়ে যায়। বিষয়টি কন্ট্রোলকে জানিয়েছি।
তাদের ধাওয়া করতে করতে আট নাম্বার রোড পর্যন্ত যাই। কিন্তু তারা বাইক নিয়ে পালিয়ে যায়। বিষয়টি কন্ট্রোলকে জানিয়েছি।



