ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক
২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত
রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব
ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া
আমি ক্ষুব্ধ, আমি কষ্ট পাচ্ছি: শেখ হাসিনার আইনজীবী
মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।
তিনি বলেছেন, এই রায় ভিন্নভাবে হলেও হতে পারতো। যেহেতু হয়নি, রায় আমার বিপক্ষে গিয়েছে, তাই আমি ক্ষুব্ধ। আমার ভেতরে কষ্ট লালন করছি।
তিনি আরও বলেন, যেহেতু আমার মক্কেলের সর্বোচ্চ সাজা হয়েছে, সেটা আমাকে কষ্ট দেবে না? আমি কষ্ট পাচ্ছি। এরবেশি বলার কিছু নেই।
আইনজীবী আমির হোসেন বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। যেহেতু তার মক্কেল পলাতক। হয় তাদের এসে আত্মসমর্পন করতে হবে, নাহলে তাদের গ্রেফতার হতে হবে।
আদালত আসামিপক্ষের যুক্তিতর্ক গ্রহণ করেছেন বলেও উল্লেখ
করে তিনি। বলেন, হয়ত আদালতের মনে হয়েছে আমাদের চেয়েও তাদের (প্রসিকিউশন) কথা যুক্তিযুক্ত।
করে তিনি। বলেন, হয়ত আদালতের মনে হয়েছে আমাদের চেয়েও তাদের (প্রসিকিউশন) কথা যুক্তিযুক্ত।





