‘ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না’, ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের শাটডাউন ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫

‘ক্যাঙ্গারু কোর্টের রায় মানি না’, ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের শাটডাউন ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ |
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে 'প্রতিশোধমূলক' ও 'অবৈধ' আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে সরকারি নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে এই রায়কে 'ক্যাঙ্গারু কোর্টের রায়' হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়কে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এই রায়কে 'বাংলার জনগণের রায় নয়' বলে মন্তব্য করেন। ভিডিও বার্তায় তিনি বলেন, “আজ যে রায় ঘোষণা করেছে এ রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এ রায় মানে না, মানবে না।” আদালতের বিচার প্রক্রিয়াকে 'ক্যাঙ্গারু

কোর্ট' বা প্রহসনের বিচার হিসেবে ইঙ্গিত করে নানক বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “অবৈধ আদালত যে মামলার রায় দিয়েছে সেটি ১৪ অগাস্ট শুরু করে ১৭ই নভেম্বর মামলা শেষ করেছে। ৮৪ জন সাক্ষীকে সামনে রেখে ৫৪ জনকে হাজির করে ২০ দিনে মামলা শেষ করেছে। এই দুই মাসের মধ্যে মাত্র ২০ দিন আদালত চলেছে।” তিনি আরও অভিযোগ করেন, “এর প্রধান বিচারক গত এক মাস অনুপস্থিত ছিলেন। তারপরেও প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে যে রায় দিয়েছে,” তা গ্রহণযোগ্য নয়। শুধু রায় প্রত্যাখ্যান করেই থেমে থাকেনি দলটি। সরকারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে নানক বলেন, “অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করবো।” কার্যক্রম নিষিদ্ধ

থাকা সত্ত্বেও এই রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা বাংলাদেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই ঘোষণার মাধ্যমে দলটি রাজপথে তাদের সক্রিয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে। রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা বাংলাদেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের ঘোষণাও দেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার