ঢাকার বায়ুদূষণ ফের বাড়ছে: বিশ্বের দূষিত শহর রাজধানী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ November, ২০২৫

ঢাকার বায়ুদূষণ ফের বাড়ছে: বিশ্বের দূষিত শহর রাজধানী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ November, ২০২৫ |
বিশ্বব্যাপী দ্রুত বৃদ্ধি পাচ্ছে বায়ুদূষণ, যা জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের মেগাসিটি ঢাকা দূষিত বায়ুর প্রভাব মোকাবিলা করে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির দিকে গেলেও গত দুদিনে পুনরায় বাড়তে শুরু করেছে দূষণের মাত্রা। শহরটির বাতাস আবারও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় পৌঁছেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার (IQAir) এর একিউআই (AQI) সূচকে ঢাকা ১৭৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে। এই স্কোর বায়ুদূষণের ক্ষেত্রে ‘অস্বাস্থ্যকর’ মাত্রার অন্তর্ভুক্ত। বিশ্বের অন্যান্য দূষিত শহরের শীর্ষ অবস্থান একই সময়ে দূষণের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই

স্কোর ৫০৮—যা ‘ঝুঁকিপূর্ণ’ মাত্রার কাছাকাছি। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৭৪। তৃতীয় স্থানে ভারতের কলকাতা, স্কোর ২০১। এ ছাড়া পঞ্চম স্থানে থাকা ইরাকের বাগদাদ শহরের স্কোর ১৭৫। একিউআই স্কোরের মানে কী? একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (Air Quality Index) অনুযায়ী— ০–৫০: ভালো ৫১–১০০: সহনীয়/মাঝারি ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ১৫১–২০০: সবার জন্য অস্বাস্থ্যকর ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ ৪০০+ : বিপজ্জনক বিশেষজ্ঞরা জানান, ২০১–৩০০ স্কোরের খুব অস্বাস্থ্যকর বায়ুর সময় শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও শ্বাসযন্ত্রের রোগীদের ঘরের বাইরে যাওয়া সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১–৪০০ স্কোরকে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়, যা শহরের বাসিন্দাদের জন্য গুরুতর বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ঢাকাবাসীর জন্য সতর্কতা দূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে থাকায় চিকিৎসকরা মাস্ক ব্যবহার, অপ্রয়োজনীয়ভাবে

বাইরে না থাকা এবং ঘরের ভেতরে পরিষ্কার বাতাস নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন। দীর্ঘমেয়াদে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি