‘জয় বাংলা’ স্লোগান শুনে আতঙ্কগ্রস্ত এনসিপির মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫

‘জয় বাংলা’ স্লোগান শুনে আতঙ্কগ্রস্ত এনসিপির মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ |
একটি মাত্র ‘জয় বাংলা’ স্লোগানে ছন্নছাড়া হয়ে পড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মশাল মিছিল। আতঙ্কগ্রস্ত হয়ে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন মিছিলে আগত সমর্থকরা। হঠাৎ এ স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশৃঙ্খলা দেখা দেয় এবং নেতাকর্মীরা ওই যুবককে ধরার চেষ্টা করেও শেষ পর্যন্ত তাকে খুঁজে পাননি। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল বের করে এনসিপি। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ সামনে এসে এক যুবক উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে মুহূর্তেই মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্লোগান শুনে মিছিল ছন্নছাড়া

হয়ে পড়ে, ভয়ে পালিয়ে যেতে চেষ্টা করে এনসিপির মিছিলে আগত সমর্থকরা। চোখের পলকে কয়েকজন কর্মী তাকে ধাওয়া করেন, কিন্তু তিনি মসজিদের গলিপথে ঢুকে পালিয়ে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে পরিস্থিতি সামলে এনসিপির নেতাকর্মীরা পুনরায় মিছিলটি এগিয়ে নিয়ে যান। ঘটনার বর্ণনা দিয়ে এনসিপির নেতা শওকত আলী বলেন, ‘মিশনপাড়া এলাকায় মিছিলের পেছনে এক যুবক হঠাৎ চিৎকার করে বলল, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ তখন আমাদের মিছিলে কয়েকজন মেয়ে সদস্য ছিল। তাদের একজন ডাক দিলে আমরা ছেলেটিকে ধরতে যাই, কিন্তু সে দৌড়ে পালিয়ে যায়। পরে আর তাকে পাওয়া যায়নি।’একটি স্লোগানে মিছিলের এমন আতঙ্কিত অবস্থা স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার

জন্ম দিয়েছে। তবে পুলিশের কোনো হস্তক্ষেপ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর