শিক্ষার্থী ভর্তি বন্ধ দুই মেডিকেল কলেজে – ইউ এস বাংলা নিউজ




শিক্ষার্থী ভর্তি বন্ধ দুই মেডিকেল কলেজে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ |
২০২৫-২৬ শিক্ষাবর্ষে থেকে দেশের দুটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সূত্র জানিয়েছে, শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এবং মুন্সিগঞ্জের ভূইয়া মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে।  বেসরকারি মেডিকেল কলেজের বিদ্যমান আইন অনুযায়ী ন্যূনতম সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ না থাকায় এই দুই মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা কমাল স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনরায় বিন্যাস করা হয়েছে। এ পরিবর্তনের পর মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০টি নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে তিনটি কলেজে কিছু আসন

বাড়ানো হয়েছে। এতে মোট আসন কমেছে ৩৫৫টি। পুনরায় বিন্যাসে ২৫টি করে আসন কমানোর তালিকায় রয়েছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ এবং রংপুর মেডিকেল কলেজ। 

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান