চার দিনের সফরে ঢাকায় পাকিস্তান নৌপ্রধান, সেনাপ্রধানকে পাশ কাটিয়ে পাকিস্তান নৌপ্রধানকে গলফ ও ভোজে আপ্যায়ন সশস্ত্র বাহিনীতে বিভেদ ও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫

চার দিনের সফরে ঢাকায় পাকিস্তান নৌপ্রধান, সেনাপ্রধানকে পাশ কাটিয়ে পাকিস্তান নৌপ্রধানকে গলফ ও ভোজে আপ্যায়ন সশস্ত্র বাহিনীতে বিভেদ ও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ |
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায়, চার দিনের এক গুরুত্বপূর্ণ সফরে আগামী ৮ নভেম্বর ঢাকায় আসছেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই হতে যাচ্ছে কোনো বিদেশি সশস্ত্র বাহিনীর প্রধানের প্রথম বাংলাদেশ সফর। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তাদের সফর বিনিময় বেড়েছে। গত ২৪ থেকে ২৮ অক্টোবর পাকিস্তানের চেয়ারম্যান অব জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল সাহির শামশাদ মির্জা বাংলাদেশ সফর করেন। এর ঠিক পরেই পাকিস্তান নৌপ্রধানের এই সফর দুই দেশের সামরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে, অ্যাডমিরাল নাভিদ আশরাফকে ‘রাজকীয়

সংবর্ধনা’ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তার সঙ্গে স্ত্রী ফৌজিয়া নাভিদ এবং পাকিস্তান নৌবাহিনীর চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। সফরের বিস্তারিত কর্মসূচি: কর্মসূচি অনুযায়ী, ৯ নভেম্বর সকালে নৌবাহিনীর সদর দপ্তরে অ্যাডমিরাল নাভিদ আশরাফকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তিনি বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। ১০ নভেম্বর চট্টগ্রামে তিনি বিএনএস ঈসা খান নৌ-ঘাঁটিতে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে, এই সফরে তিনি কক্সবাজারের পেকুয়ায় অবস্থিত সাবমেরিন ঘাঁটি এবং চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য নৌ-স্থাপনা পরিদর্শন করতে

পারেন। সফরের তৃতীয় দিন, ১১ নভেম্বর, তিনি ঢাকায় ফিরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে এই সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার কোনো বৈঠক নির্ধারিত নেই। সফর শেষে অ্যাডমিরাল নাভিদ আশরাফ ও তার প্রতিনিধিদল আগামী ১২ নভেম্বর দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাগেরহাটে পুলিশ পরিচয়ে বসতঘরে ঢুকে কলেজছাত্রকে গুলি করে হত্যা রুমিন ফারহানা: আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন-বাউল গানও হবে শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের পাকিস্তানের বিরুদ্ধে হরমোজ প্রণালীতে তেল পাচারের অভিযোগ নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে ইতালি মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান ছিলো না বলায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ; জমিয়তে উলামায়ে নেতাকে গলাধাক্কা জয় বাংলা বললে গ্রেপ্তার হতে হবে এমন বাস্তবতা কখনো কল্পনা করিনি: মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে ডিপ স্টেটের সাথে যোগাযোগ ছিল, তাদের গাইডলাইন অনুসরণ করেই কাজ হয়েছে-আসিফ মাহমুদ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে দুপক্ষের দাবিদাওয়া সমুহ ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর নায়ক দ’আরতানিয়ানের কঙ্কাল প্রাপ্তির দাবি: ৩৫০ বছরের রহস্য উন্মোচন হচ্ছে? ইরানিরা আমাকে তাদের সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল : ডোনাল্ড ট্রাম্প কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন