দেশের ৫১২ রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল: মাদক-অস্ত্র পাচারের সহজ পথ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

দেশের ৫১২ রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল: মাদক-অস্ত্র পাচারের সহজ পথ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশের ৫১২টি রেলস্টেশনে এখনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। লাগেজ স্ক্যানার, মেটাল ডিটেক্টর গেট এবং পর্যাপ্ত রেল পুলিশের অভাবে এসব স্টেশন মাদক, অস্ত্র ও নিষিদ্ধ পণ্য পাচারের আখড়ায় পরিণত হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রগুলো সহজেই এ পথ ব্যবহার করছে। বাংলাদেশ রেলওয়ের সর্বশেষ তথ্যমতে, পূর্ব ও পশ্চিম অঞ্চলে মোট ৫১৫টি স্টেশন রয়েছে। এর মধ্যে ৫১২টিতে কোনো স্ক্যানার বা গেট স্থাপন করা হয়নি। বর্তমানে চার শতাধিক স্টেশন সক্রিয়। কমলাপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে স্ক্যানার থাকলেও সেগুলো নিয়মিত চালু থাকে না। কক্সবাজার আইকনিক স্টেশনে গত ৪ আগস্ট স্ক্যানার বসানোর মাত্র দুই ঘণ্টা পরই তা অচল হয়ে যায়। রেল কর্তৃপক্ষ জানায়, জনবল ও কারিগরি ত্রুটির

কারণে যন্ত্রটি বন্ধ। স্টেশনমাস্টার গোলাম রব্বানী বলেন, ঢাকা থেকে প্রকৌশলী দল এলে মঙ্গলবারের মধ্যে চালু হতে পারে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, “উন্মুক্ত স্টেশনগুলোতে শুধু যন্ত্র বসালেই নিরাপত্তা নিশ্চিত হয় না। একসেস কন্ট্রোল সিস্টেম চালু করে ধাপে ধাপে ব্যবস্থা কার্যকর করা হবে।” সূত্র জানায়, অধিকাংশ স্টেশনে সীমানা প্রাচীর নেই, নিয়মিত তল্লাশি হয় না। ফলে ট্রেন ও প্ল্যাটফর্মে নজরদারির অভাবে মাদক, অস্ত্র ও বিস্ফোরক পরিবহন সহজ হয়ে উঠেছে। সম্প্রতি বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২ কেজি গানপাউডার ও ২ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে সেনাবাহিনী-গোয়েন্দা যৌথ দল। এ ঘটনায় চারজন গ্রেপ্তার। এর আগে

ভৈরব ও কমলাপুরেও একাধিকবার অস্ত্রসহ আটকের ঘটনা ঘটেছে। রেলওয়ে পুলিশ জানায়, জনবল সংকটে তারা হিমশিম খাচ্ছে। ঢাকা রেলওয়ে জোনের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, “৪৫০ জনের ফোর্স নিয়ে ১০ জেলার দায়িত্ব পালন কঠিন। অতিরিক্ত ৭০০ জনবলের প্রস্তাব এক বছর ধরে ঝুলছে।” ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জেলায় ৭০ কিলোমিটার রেলপথে ১৫টি স্টেশন রয়েছে, দুটি বন্ধ। আখাউড়া জংশনসহ কয়েকটি আধুনিকায়ন হলেও নিরাপত্তায় কোনো উন্নতি নেই। পুলিশের লোকবল কম থাকায় ছিনতাই-চুরি বেড়েছে। সম্প্রতি মেঘনা সেতু এলাকায় স্থানীয় সংগঠন ‘ঐক্যবদ্ধ আখাউড়া’ ও ‘ঐক্যবদ্ধ আশুগঞ্জ’ কয়েকজন ছিনতাইকারী আটক করে। আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, “ফোর্স সীমিত, দায়িত্ব বিশাল। ফোর্স বাড়ানোর আবেদন করা হয়েছে। কসবা ও আজমপুরে

নতুন ফাঁড়ি স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!