বিশ্ববাজারে গমের দাম কমতে কমতে অর্ধেকে নামলেও দেশে আটার দাম আকাশছোঁয়া, এই বৈষম্য কমবে কবে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫
     ৪:৩২ অপরাহ্ণ

বিশ্ববাজারে গমের দাম কমতে কমতে অর্ধেকে নামলেও দেশে আটার দাম আকাশছোঁয়া, এই বৈষম্য কমবে কবে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ | ৪:৩২ 119 ভিউ
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের জেরে ২০২২ সালে বিশ্ববাজারে গমের দাম রেকর্ড ছুঁয়েছিল। সেই প্রভাব পড়েছিল বাংলাদেশেও। এক লাফে বেড়ে গিয়েছিল আটার দাম। কিন্তু তিন বছর ধরে বিশ্ববাজারে গমের দাম টানা কমলেও দেশে আটার দাম তেমন কমেনি। উল্টো প্যাকেট আটার দাম এখন মোটা চালের চেয়েও বেশি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ। সাধারণের প্রশ্ন, বৈষম্য কমানোর কথা বললেও কেন ইউনূস সরকার এই দামের বৈষম্য কমাতে পারছে না? যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জানায়, ২০২২ সালের ১৬ই মে বিশ্ববাজারে প্রতি টন গমের দাম ছিল সর্বোচ্চ ৪৫৭ ডলার। একই বছরের ২৪শে অক্টোবর তা নেমে আসে ৩৩৫ ডলারে, আর ২০২৫ সালের ২০শে অক্টোবর দাঁড়ায় ২১৮ ডলারে।

অর্থাৎ তিন বছরে গমের দাম প্রায় অর্ধেকে নেমে গেছে। তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, বিশ্ববাজারে এমন পতনের প্রভাব দেশের বাজারে পড়েনি। ২০২২ সালের অক্টোবরে খোলা আটার কেজি ছিল ৫৫-৫৮ টাকা, আর প্যাকেট আটা ৫৮-৬০ টাকা। বর্তমানে রাজধানীর বাজারে খোলা আটা বিক্রি হচ্ছে ৪৫-৫২ টাকায়, কিন্তু প্যাকেট আটা বেড়ে ৫৫-৬৫ টাকায় পৌঁছেছে। খোলা আটা কিছুটা কমলেও প্যাকেট আটার দাম উল্টো বেড়েছে। ২ কেজির প্যাকেট আগে বিক্রি হতো ১১০-১১৫ টাকায়, এখন গায়ে লেখা দাম ১৩০ টাকা। ফলে প্যাকেট আটা এখন মোটা চালের দামকেও ছাড়িয়ে গেছে যেখানে মোটা চাল বিক্রি হচ্ছে কেজিতে ৫২-৫৫ টাকায়। ব্যবসায়ীদের দাবি, গমের আন্তর্জাতিক দাম কমলেও ডলারের দর বৃদ্ধি

তাদের আমদানি ব্যয় বাড়িয়েছে। ২০২২ সালের অক্টোবরে ডলারের দাম ছিল প্রায় ১০৬ টাকা, বর্তমানে তা ১২২ টাকার কাছাকাছি। তবে বিশ্লেষণে দেখা গেছে, তখন প্রতি টন গমের দাম ছিল ৩৩৫ ডলার, অর্থাৎ স্থানীয় মুদ্রায় ৩৫,৫১০ টাকা। এখন দাম ২১৮ ডলার, অর্থাৎ ২৬,৫৯৬ টাকা। অর্থাৎ ডলারের দাম বাড়লেও তিন বছর আগের তুলনায় এখন প্রতি টন গম প্রায় ৯ হাজার টাকা সস্তায় আমদানি করা সম্ভব। বসুন্ধরা মাল্টি ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান রেদওয়ানুর রহমান বলেন, ২০২২ সালের তুলনায় এখন বিশ্ববাজারে গমের দাম ৫৭ শতাংশের মতো কম। কিন্তু ডলারের দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ। এর মধ্যে অনেক বড় আমদানিকারক আমদানি বন্ধ রেখেছেন বা

সীমিত আকারে করছেন। সরবরাহ কমে যাওয়ায় দাম কমছে না। গমের দাম নির্ভর করে প্রোটিনের পরিমাণের ওপর। ভালো গমের দাম বেশি। এফওবি (ফ্রেইট অন বোর্ড) মূল্যের সঙ্গে অন্তত ৫০ ডলার পরিবহন খরচ যোগ হয়। কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)এর সিনিয়র সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, যুদ্ধের সময় গমের দাম বাড়লে ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে আটা ও ময়দার দাম বাড়িয়েছিল। এখন বিশ্ববাজারে দাম কমলেও দেশে তা সমন্বয় করা হয়নি। দুর্বল তদারকির সুযোগে গুটিকয়েক কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করছে। র‌্যাপিডের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, আমদানিকারকরা কত দরে গম এনেছেন, কত কর দিয়েছেন—এসব বিশ্লেষণ করে ট্যারিফ কমিশনের দেখা উচিত, অতি মুনাফা হচ্ছে কিনা। আটা

একটি অত্যাবশ্যক পণ্য, তাই ভোক্তার স্বার্থে বাজার বিশ্লেষণ জরুরি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ বলেন, গমের আমদানি মূল্য, শুল্কহার ও স্থানীয় দাম নির্ধারণের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। তবে ভোক্তা অধিদপ্তর বাজার তদারকি করছে, এবং আটার দামের বিষয়টি খতিয়ে দেখা হবে। বাংলাদেশে বছরে গমের চাহিদা ৭০-৮০ লাখ টন, যার মধ্যে উৎপাদন হয় মাত্র ১২-১৩ লাখ টন। বাকিটা আমদানিনির্ভর। গত অর্থবছরে সরকারি ও বেসরকারি খাতে মোট ৬২ লাখ টন গম আমদানি হয়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত আমদানি হয়েছে ১১ লাখ টনের বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য পুলিশের নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ ক্ষমতায় এসেই নিজেদের লোকদের বাঁচানোর পুরনো খেলায় ফিরলো বিএনপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতিতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অবদান দেশজুড়ে একে একে খুলছে আওয়ামী লীগের কার্যালয় হামলা-মামলা-আটকের মধ্যেই সারাদেশে মিছিল-কার্যালয় খুলছে তৃণমুলের আওয়ামী লীগ নেতাকর্মীরা নবগঠিত বিএনপি সরকারের সন্মতিতেই ‘কালের কন্ঠে” রাষ্ট্রপতি’র খোলামেলা সাক্ষাৎকার! চাঁদাবাজি বন্ধ না হলে উদ্যোক্তারা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে পারেন: ডিসিসিআই সভাপতি মার্কিন শুল্কের নতুন অস্থিরতায় বাংলাদেশি রপ্তানিতে আরো তীব্র হবে অনিশ্চয়তা চাগোস দ্বীপ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা: স্টারমারকে হুঁশিয়ারি, সামরিক ঘাঁটি নিয়ে উদ্বেগ মেক্সিকোতে কার্টেল সংঘাতের ছায়া, আতঙ্কের মধ্যেই বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি