ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ October, ২০২৫

ফের ইতিহাস গড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ October, ২০২৫ |
স্বর্ণ রেকর্ড ভাঙা দামে ছুটে চলেছে। আউন্সপ্রতি স্বর্ণের দাম ইতিহাস গড়ে ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। ২০০৮ সালের পর এটি সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান। খবর রয়টার্স শুক্রবার (১৭ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩২ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়। এর আগে দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮ দশমিক ৬৯ ডলার ছুঁয়েছিল। ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে স্বর্ণ ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৫ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়। চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। যা ২০০৮ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। সে সময় লেহম্যান ব্রাদার্সের পতনের মধ্য দিয়ে বৈশ্বিক আর্থিক সংকট

শুরু হয়েছিল। জার্মানির হেরাউস মেটালসের মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জুম্ফে বলেন, সুদের হার কমানোর প্রত্যাশা, ভূরাজনৈতিক ঝুঁকি এবং ব্যাংক খাতের উদ্বেগ সব মিলিয়ে স্বর্ণের জন্য পরিস্থিতি এখনো অত্যন্ত অনুকূল। তবে দাম অনেকটা বেড়ে যাওয়ায় স্বল্পমেয়াদে কিছুটা স্থিতি আসতে পারে। প্রযুক্তিগত দিক থেকে দেখা গেছে, স্বর্ণের রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স বা আরএসআই এখন ৮৮-তে দাঁড়িয়েছে, যা নির্দেশ করে দাম অতিরিক্ত ক্রয় অবস্থায় আছে। অন্যদিকে, স্পট মার্কেটে রূপার দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৪ ডলারে নেমে এসেছে। তবে এর আগে এটি ৫৪.৪৭ ডলারে উঠে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছিল। চলতি সপ্তাহে রূপার দাম বেড়েছে ৭.৪ শতাংশ। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোর শেয়ারে ধস নামায় বিশ্ব শেয়ারবাজারে চাপ দেখা দিয়েছে। এতে

বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ করছেন। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার আরও একটি সুদের হার কমানোর পক্ষে মত দিয়েছেন। বাজারে ধারণা করা হচ্ছে, ফেড ২৯-৩০ অক্টোবরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমাতে পারে এবং ডিসেম্বরেও আরও এক দফা হ্রাসের সম্ভাবনা রয়েছে। এদিকে, চীন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অযথা আতঙ্ক সৃষ্টির’ অভিযোগ তুলেছে এবং রপ্তানি সীমাবদ্ধতা তুলে নেয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬৬ শতাংশ। ভূরাজনৈতিক উত্তেজনা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধি, ডি-ডলারাইজেশন এবং শক্তিশালী এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড প্রবাহ এই উত্থানের মূল কারণ। সোসিয়েত জেনেরালের পণ্য গবেষণা বিভাগের প্রধান মাইকেল হেইগ

বলেন, ‘বাজারে ইটিএফ প্রবাহই মূলত দামের ঊর্ধ্বগতি টানছে।’ বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণভিত্তিক ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, বৃহস্পতিবার তাদের মজুত বেড়ে ১ হাজার ৩৪.৬২ টনে পৌঁছেছে, যা জুলাই ২০২২ সালের পর সর্বোচ্চ। আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি ২০২৫ সালের স্বর্ণের গড় মূল্যপ্রত্যাশা ১০০ ডলার বাড়িয়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪৫৫ ডলার করেছে। ব্যাংকটি বলেছে, ২০২৬ সালে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে। অন্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম ৪ শতাংশ কমে ১ হাজার ৬৪৪.৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২.২ শতাংশ কমে ১ হাজার ৫৭৮.০৭ ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। পাশাপাশি

২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। যা দেশের ইতিহাসে এক ভরি রুপার সর্বোচ্চ দাম। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৮০২ টাকায় বিক্রি হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান