ভারতীয় ট্রাক ঢোকার পরে একশো’র নিচে নামলো ৫০০ টাকার কাঁচামরিচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫

ভারতীয় ট্রাক ঢোকার পরে একশো’র নিচে নামলো ৫০০ টাকার কাঁচামরিচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ |
রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম হঠাৎ কমে গেছে। গত সপ্তাহে প্রতি কেজি ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও ১১ই অক্টোবর, শুক্রবার সকালে বেশিরভাগ বাজারে দাম নেমেছে ৮০ থেকে ৯০ টাকায়। মোহাম্মদপুর, টাউনহল, রায়েরবাজার, কাওরানবাজার ও হাতিরপুল কাঁচাবাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে, একদিনেই মরিচের বাজারে এসেছে ব্যাপক স্বস্তি। বিক্রেতারা জানাচ্ছেন, ভারতের দিক থেকে ট্রাক ঢুকতে শুরু করায় সরবরাহ বেড়েছে। মোহাম্মদপুর কাঁচাবাজারের ব্যবসায়ীউ রফিকুল ইসলাম বলেন, “এক সপ্তাহ আগে প্রতি কেজি মরিচ ৪৫০–৫০০ টাকা বিক্রি করেছি। আজ সকালে পাইকারিতে পেয়েছি ৬০ টাকায়। বিক্রি করছি ৮০ টাকায়। এখন বাজারে চাপ কমে গেছে।” রায়েরবাজার কাঁচাবাজারের ক্রেতা লিপি আক্তার বলেন, “আগে এক কেজি মরিচ নিতে ভয় লাগত। আজ দুই কেজি

নিয়েছি ১৭০ টাকায়। দাম কমায় রান্নার বাজারে কিছুটা স্বস্তি পেয়েছি।” কাওরানবাজারের পাইকারি ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, “ভারত থেকে প্রতিদিন কয়েকটি ট্রাক মরিচ আসছে। পূজার সময় বর্ডার বন্ধ থাকায় দাম হঠাৎ বেড়ে গিয়েছিল। এখন বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে।” হাতিরপুল বাজারের এক বিক্রেতা বলেন, “দেশে অতিবৃষ্টির কারণে ক্ষেতের মরিচ নষ্ট হয়েছিল। সরবরাহে ঘাটতি তৈরি হয়েছিল। এখন আবহাওয়া ভালো, নতুন মরিচ উঠছে, ভারত থেকেও আসছে—সব মিলিয়ে দাম পড়েছে।” বাজার সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, পূজার ছুটিতে বাংলাবান্ধা ও বেনাপোল স্থলবন্দরে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় বাজারে সরবরাহ কমে গিয়েছিল। গত বৃহস্পতিবার থেকে সীমান্ত খোলায় দ্রুত দাম স্থিতিশীল হয়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, মোহাম্মদপুর, টাউনহল, রায়েরবাজার, কাওরানবাজার ও হাতিরপুলে প্রতি

কেজি কাঁচামরিচ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এই বাজারগুলোতে দাম ছিল ৪৫০ থেকে ৫০০ টাকা। বিক্রেতারা আশা করছেন, ভারতীয় মালের সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কিছুটা কমে ৬০ টাকার আশপাশে স্থিতিশীল হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার