নতুন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫

নতুন দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৫ |
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে ১ হাজার ২৪১ টাকা, যা আগের মাসের তুলনায় ২৯ টাকা কম। বিইআরসি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দাম কার্যকর হয়। এর আগে, গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। তার আগের মাস আগস্টে ৯১ টাকা কমিয়ে একই সিলিন্ডারের দাম নির্ধারণ হয়েছিল ১ হাজার ২৭৩ টাকা। এছাড়া, গত জুনে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা থেকে ১ হাজার

৪০৩ টাকা করা হয়। জুলাইয়ে ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানোর পাশাপাশি ১২ কেজির দাম দাঁড়ায় ১ হাজার ৩৬৪ টাকা। অন্যদিকে, যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দামও সাম্প্রতিক মাসগুলোতে সমন্বয় করা হয়েছে। আগস্টে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়। এর আগে, জুলাইয়ে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল ৬২ টাকা ৪৬ পয়সা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার