ঢাকায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫

ঢাকায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ |
ঢাকা শহরে তীব্র বজ্রপাতের পাশাপাশি টানা ২ থেকে ৪ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে এক ফেসবুকে পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান। এতে বলা হয়, ঢাকা শহরসহ এর চারপাশের সকল জেলার ওপর দিয়ে রোববার দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা শহরে মূল বৃষ্টিপাত পৌঁছাবে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে। মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, ঢাকা শহরে তীব্র বজ্রপাতসহ টানা দুই থেকে চার ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে ঢাকা শহরে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এদিকে,

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, পাবনা, বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর এবং খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে রোববার সন্ধ্যা ৬টার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!