বাংলাদেশ ‘মবতন্ত্র’, সহিংসতা শুধু মব নয় – রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৫

বাংলাদেশ ‘মবতন্ত্র’, সহিংসতা শুধু মব নয় – রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত

সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৫ |
সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে সজীব ওয়াজেদ জয় তীব্র ভাষায় সমালোচনা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তিনি লিখেছেন, বাংলাদেশ আজ ‘মবতন্ত্রে’ পরিণত হয়েছে, যেখানে পরিকল্পিত রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতাকে আড়াল করতে ‘মব অ্যাটাক’ শব্দ ব্যবহার করা হচ্ছে। তার মতে, এটি সরকারের একটি কৌশল, যার মাধ্যমে তারা নৃশংস সহিংসতার দায় এড়িয়ে যাচ্ছে। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর ও আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা। সজীব ওয়াজেদ দাবি করেন, এটি কোনো স্বতঃস্ফূর্ত মব-সহিংসতা ছিল না, বরং অন্তর্বর্তীকালীন সরকারের ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর সমন্বিত আক্রমণ। হামলাকারীরা লাইভস্ট্রিমে অপরাধমূলক কর্মকাণ্ড প্রচার করেছে, অথচ পুলিশ ও সেনারা দাঁড়িয়ে থেকেছে দর্শকের মতো। তার মতে, একইভাবে ২০২৪

সালের আগস্ট ও অক্টোবরে সুপ্রিম কোর্ট অবরোধের ঘটনাও ছিল পরিকল্পিত রাজনৈতিক চাপ সৃষ্টি। এনসিপি মুভমেন্ট ও বিএনপি-জামায়াত ঘনিষ্ঠ আইনজীবীরা এই কর্মসূচি সাজিয়েছিল বলে তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনাও সজীব ওয়াজেদ রাজনৈতিক সহিংসতার অংশ হিসেবে উল্লেখ করেন। গণঅধিকার পরিষদের কর্মী-সমর্থকেরা এসব হামলায় জড়িত ছিল বলে তিনি দাবি করেন। এছাড়া, ইউনুস সরকারের আমলে সুফি মাজার ও দরবার শরীফে হামলার কথাও তিনি তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, এগুলো হঠাৎ উত্তেজিত ভিড়ের কাজ নয়, বরং ইসলামপন্থী গোষ্ঠীগুলোর পরিকল্পিত আক্রমণ, যার মাধ্যমে সুফি ঐতিহ্যকে টার্গেট করা হয়েছে। সজীব ওয়াজেদ অভিযোগ করেন, এসব ঘটনায় সরকার কোনো দায় নেয়নি, বরং রাজনৈতিকভাবে সহিংসতাকে বৈধতা দিয়েছে। তিনি

উল্লেখ করেন, ইউনুস নিজেই এ ধরনের হামলাকে “বিপ্লবী চেতনা” বলে অভিহিত করেছেন এবং তার প্রেস অফিস ‘মব’ শব্দটিকে “প্রেসার গ্রুপ” হিসেবে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। তার মতে, সংগঠিত রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতাকে মব-সহিংসতা বলে চালানো তিনটি কারণে বিপজ্জনক— এটি সরকারের দায় এড়ানোর পথ তৈরি করে, ভুক্তভোগীদের অভিযোগকে অবমূল্যায়ন করে এবং পরিকল্পিত সহিংসতাকে দায়মুক্ত রাখে। শেষ পর্যন্ত তিনি সতর্ক করেন, মিডিয়া যেন সংগঠিত রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতাকে সাধারণ মব-সহিংসতা হিসেবে না উপস্থাপন করে, কারণ বাস্তবে এগুলো অনেক বেশি ভয়ঙ্কর, পূর্বপরিকল্পিত ও কৌশলগতভাবে পরিচালিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার