ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আরেকটি জুলাই প্রতারণার স্বরূপ উন্মোচিত: শরীরে ৯ গুলির দাবি করে শেখ হাসিনার নামে মামলা, তদন্তে জানা গেল ‘ঘটনাই ঘটেনি’
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন
সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা
জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান
কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা
সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার
বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ
ফরিদপুরের ভাঙ্গায় বিলের মধ্যে ভেসে থাকা বস্তাবন্দি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) সকালে দুর্গন্ধ পেয়ে লোকজন খোঁজাখুঁজি করে বিলের মধ্যে বস্তাবন্দি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেন।
রোববার বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামের বিলের মধ্যে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা যায় নাই ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন। তিনি জানান, লাশটি পচে-গলে যাওয়ায় প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত যুবককে হত্যার পর তার পেটে ও মাজায় ভারি বস্তা দিয়ে লাশটি বিলের মধ্যে একটি পুকুরে ডুবিয়ে রাখা হয়। লাশ
পচে ভেসে উঠায় স্থানীয়দের চোখে পড়ে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গত ৪-৫ দিন আগে অজ্ঞাত যুবককে নৃশংসভাবে হত্যা কর। তার গলা, পেটে ও পায়ের গোড়ালি কাটা ছিল। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।