বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ |
স্বাধীনতার চার বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের আদর্শ মুছে দিতে চেয়েছিল। তবে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের কারণ দেখিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে কেউই ন্যায্যতা দিতে পারে না বলে জানিয়েছে বাংলাদেশ জাসদ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ মনজুর এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, ইতিহাসের নজিরবিহীন ওই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর পরিবারের সব সদস্য, দুই আত্মীয় পরিবারের সদস্য, কর্তব্যরত কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং মোহাম্মদপুরের কয়েকজন নিরীহ বাসিন্দা নিহত হন। সেনাবাহিনীর পরিচয় ও সরঞ্জাম ব্যবহার করে একদল ষড়যন্ত্রকারী এই হত্যাকাণ্ড ঘটায়। জাসদের ভাষ্যমতে, হত্যাকাণ্ডের পর বিশেষ কিছু রাষ্ট্র এ

ঘটনায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়। তৎকালীন জাসদ বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সর্বদলীয় গণতান্ত্রিক জাতীয় সরকার গঠনের ডাক দিলেও—একদলীয় বাকশাল রাজনীতি ও জরুরি অবস্থার সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারীরা রাতের আঁধারে হত্যাযজ্ঞ চালিয়ে জনতার সম্ভাব্য বিপ্লবী অভ্যুত্থানও নস্যাৎ করে। মনজুর আহমেদ মনজুর বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের কারণে যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করা যায় না, তেমনি শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করতে গিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকে খাটো করা যাবে না। এ দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বারবার পরাজিত হবে—এ বিশ্বাস আমাদের দৃঢ়। বাংলাদেশ জাসদ ১৫ই আগস্ট সকাল ১১টায় দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম