গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ |
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৮ আগস্ট) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন ও আলামিন। শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান। তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, হত্যার রহস্য

উদঘাটন করতে শনিবার (০৯ আগস্ট) তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি দ্রুত এই মামলার রহস্য উন্মোচন হবে। এ ঘটনায় অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত সাড়ে আটটায় চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী