কঙ্গোতে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৩৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ July, ২০২৫

কঙ্গোতে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৩৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ July, ২০২৫ |
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআরসি) ইটুরি প্রদেশের কোমান্ডা শহরে একটি গির্জায় হামলায় অন্তত ৩৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রোববার ভোরে বন্দুক ও দা-সজ্জিত সন্দেহভাজন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) সদস্যরা এই হামলা চালায়। উগ্রবাদী সংগঠন আইএস-এর সঙ্গে সম্পর্কিত এডিএফ বিদ্রোহী গোষ্ঠী উগান্ডা ও ডিআরসি সীমান্তে সক্রিয় এবং দীর্ঘদিন ধরেই বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে আসছে। হামলার সময় ক্যারিটাস চ্যারিটির পরিচালিত ক্যাথলিক গির্জায় প্রার্থনাসভা চলছিল। হামলাকারীরা কয়েকটি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয় এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল থেকে মানবাধিকারকর্মী ক্রিস্টোফ মুয়ান্দেরু জানান, বিদ্রোহীরা মূলত ক্যাথলিক গির্জায় রাতযাপনরত খ্রিস্টানদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। দুঃখজনকভাবে, তাদের দা কিংবা গুলির মাধ্যমে হত্যা

করা হয়েছে। ডিআরসি সেনাবাহিনীর মুখপাত্র জুলস নঙ্গো বলেন, আজ সকালে আমরা জেনেছি, কোমান্ডার কাছের একটি গির্জায় সশস্ত্র সন্ত্রাসীরা প্রবেশ করে আক্রমণ চালায়। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এক স্থানীয় নাগরিক সমাজের নেতা জানান, গির্জার ভেতরে ও বাইরে গুলিবর্ষণ চালিয়ে অনেক মানুষকে হত্যা করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে অন্তত তিনটি দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কোমান্ডার সিভিল সোসাইটি সমন্বয়ক ডিয়েডোনে দুরানথাবো জানান, লাশের খোঁজ এখনো চলছে। নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকার পরও এতজন মারা গেলেন, তা আমাদের গভীরভাবে হতাশ করেছে। তিনি আরও জানান, অনেকেই ওই এলাকা ছেড়ে বুনিয়া শহরে আশ্রয় নিয়েছেন। ১৯৯০-এর দশকের শেষ দিকে উগান্ডায় ছোট ছোট গোষ্ঠীর মিলিত প্রচেষ্টায় গঠিত হয় এডিএফ। ২০০২ সালে উগান্ডার

সেনাবাহিনীর আক্রমণের মুখে তারা কার্যক্রম ডিআরসি-তে স্থানান্তর করে এবং তারপর থেকেই হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করেছে। ২০১৯ সালে আইএস-র প্রতি আনুগত্য প্রকাশ করে তারা। গোষ্ঠীটির নেতারা দাবি করেছেন, তারা পূর্ব আফ্রিকায় একটি চরমপন্থি সরকার গঠনের জন্য লড়ছে। ডিআরসি সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই এডিএফ-এর বিরুদ্ধে লড়ছে, তবে বর্তমানে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীদের সাথে নতুন করে সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তথ্যসূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার