ছাড়া পেলেন ২ জন, টেস্ট নিয়ে অভিযোগ থাকলে বার্ন ইনস্টিটিউটে যোগাযোগের আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

ছাড়া পেলেন ২ জন, টেস্ট নিয়ে অভিযোগ থাকলে বার্ন ইনস্টিটিউটে যোগাযোগের আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ২ জন নতুন করে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ নাসির উদ্দীন। তবে কিছু টেস্ট (পরীক্ষা) বাইরে থেকে করানোর বিষয়ে রোগীর স্বজনদের অভিযোগের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি। ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, আমাদের হয়ত দুই-একটি টেস্ট বাইরে থেকে করানো লাগে। সেগুলো আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে পরীক্ষা করাচ্ছি। সাধারণভাবে এই পরীক্ষাগুলো সচরাচর হয় না। তাই, এই পরীক্ষাগুলো একেবারে নিজেদের তত্ত্বাবধানে আমাদের নিজেদের অর্থ দিয়ে করানো হচ্ছে। আজ রোববার দুপুরে জাতীয় বার্ন ও

প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, আজ কোনো খারাপ খবর নেই। আমরা নতুন করে কাউকে মৃত্যু ঘোষণা করছি না। আমাদের এখন পর্যন্ত ভর্তি রোগী আছে ৩৪ জন। এর মধ্যে ২৮ জন শিশু। অ্যাডাল্ট আছে ৮ জন। তাদের মধ্যে ৫ জন মহিলা এবং ৩ জন পুরুষ। আমরা আজ ২ রোগীকে ‘ডিসচার্জ’ দিয়েছি। তারা ২ জনই প্রাপ্ত বয়স্ক। একজন ২০ বছর বয়সী কাজী আমজাদ সাইফ। তিনি মূলত ছিলেন একজন রেস্কিউআর। তাকে আজকে ছেড়ে দিয়েছি। তিনি আরও বলেন, এই মুহূর্তে আইসিইউতে আছে ৪ জন। আর ভেন্টিলেশনে আছে ২ রোগী। পুরুষ এইসডিইউতে ৩ জন,

আর নারী এইসডিইউতে আছেন ৬ রোগী। এছাড়াও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আছেন ৮ জন, কেবিনে আছেন ১২ রোগী। তাদের মধ্যে ক্রিটিকাল কন্ডিশনে আছেন ৪ জন, সিভিআর কন্ডিশনে আছেন ৯ রোগী। এর মধ্যে ইনহেল্যুশন ইনজুরি আছে ৭ জনের, আর ৩০ শতাংশের উপরে দগ্ধ রোগীর সংখ্যা ৬ জন। গতকাল থেকে একটু ক্রিটিকাল স্টেজে অর্থাৎ, খারাপ অবস্থায় গেছে আমাদের ২ জন রোগী। এছাড়া নতুন করে কোনো রোগী আইসিইউতে আসেননি। এখন পর্যন্ত টোটাল মারা গেছেন ১৭ জন। কিছু কিছু রোগীর স্বজনরা অভিযোগ তুলছেন, কিছু কিছু টেস্ট বাইরের হাসপাতাল থেকে করানো লাগছে, যার খরচ বহন করছেন তারা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো তথ্য আমাদের

কাছে নেই। যদি কেউ থাকেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ, আমাদের হয়তো দুই একটি টেস্ট বাইরে থেকে করানো লাগে। সেগুলো আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে পরীক্ষাগুলো করাচ্ছি। সাধারণভাবে এই পরীক্ষাগুলো সচরাচর হয় না। তাই, এই পরীক্ষাগুলো একেবারে নিজেদের তত্ত্বাবধানে অর্থ দিয়ে করানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার