সবজি-মাছ, ডিম-মুরগির দাম চড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫
     ৪:৫৮ অপরাহ্ণ

সবজি-মাছ, ডিম-মুরগির দাম চড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ৪:৫৮ 117 ভিউ
টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের কাঁচাবাজারে সবজি, মাছ, ডিম, সোনালি-দেশি মুরগির দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। ধনেপাতা বিক্রি হচ্ছে কেজি ২০০ থেকে ২৫০ টাকায়। বৃহস্পতিবার (১০ জুলাই) নগরের কাজীর দেউড়ি কাঁচাবাজার ও বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানে দর যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে। বাজারে শিম ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, দেশি গাজর ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজি ৬০ টাকায়। বরবটি, ঝিঙা, পটল, করলা গত সপ্তাহে ৬০ থেকে ৬৫ টাকার মধ্যে ছিল। এখন ৮০ টাকার নিচে এসব সবজি মিলছে না। ২৫ থেকে ৩০ টাকার পেঁপে

৫০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকা, কচুরমুখী ৭০ টাকা, শালগম ৭০ টাকা, মূলা ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। কচু শাক ৪০ টাকা, মিষ্টি কুমড়া শাক ৫০ টাকা, পুঁই শাক ৪০ টাকা ও লাল শাক ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ওজন অনুযায়ী ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২২০০ টাকায়। এছাড়া সাগরের লাল পোয়া ২৬০ থেকে ৩৫০ টাকা, টুনা মাছ ২৮০ থেকে ৩০০ টাকা, মাইট্যা ৬০০ থেকে ৮০০ টাকা, রুপচাঁন্দা ৪৫০ থেকে ১২০০ টাকা, কোরাল ৭৫০ থেকে ৯০০ টাকা, লাক্ষা ৪৫০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি

হচ্ছে। দাম বেড়েছে কেজিতে প্রায় ৩০ টাকা। রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫৫০ টাকায়, কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, বেলে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, কালিবাউশ ৩৫০ থেকে ৭০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, কাঁচকি ৪০০ টাকা, চাষের কৈ ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা, চিতল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজিতে ৪০ টাকা বেড়েছে। বাজারে ২৮০ থেকে ৩১০

টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগী। দেশি মুরগি কেজিতে ৩০ টাকা বেড়ে ৫৮০ টাকায় বিক্রি হচ্ছে। সাদা লেয়ার ও লাল লেয়ার মুরগিও কেজিতে ৩০ টাকা বেড়ে ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস গত সপ্তাহের মতোই ৮০০ থেকে ৯৫০ টাকা। নগরের বহদ্দারহাট কাঁচা বাজারের ব্যবসায়ী রমজান আলী বাংলানিউজকে বলেন, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে সবজি আসতে বিঘ্ন ঘটেছে। এতে কিছু পণ্যের দাম বেড়েছে। আলুর দাম কম রয়েছে। মজুদ ছিল, তাই দাম বাড়েনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা