ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মে, ২০২৫

ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মে, ২০২৫ |
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার দুপুরে হাইকোর্টের মাজারগেটে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে তবারক বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। তিনি বলেন, ‘একটি সুষ্ঠু, সুন্দর জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতির মধ্যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং জাতির প্রত্যাশার ওপর আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি।’ এর আগে বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেন সালাহউদ্দিন। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একটি প্রতিচ্ছবি উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘জিয়াউর রহমানের জন্ম হয়েছিল এ দেশের

স্বাধীনতার জন্য। জিয়াউর রহমানকে শাহাদতবরণ করতে হয়েছে দেশের স্বাধীনতা রক্ষার জন্য। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে বিচার বিভাগের স্বাধীনতার জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করে গেছেন।’ এ দেশের গণতন্ত্র ও অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই রাষ্ট্রে একটি গণতান্ত্রিক ভিত্তিস্থাপন করব, সাংবিধানিক কাঠামোর ভিত্তি স্থাপন করব, এ দেশকে একটি সামাজিক সুবিচারভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করব।’ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন- তা বোধগম্য নয় বলে মন্তব্য সালাহউদ্দিন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার যখনই ডেকেছেন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে। সব দলই দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে।

কিন্তু প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়। সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে জানিয়েছেন। বিএনপি এবং এর সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিলে, সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।’ অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবে— এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষমাণ। যে সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে, তা চলমান প্রক্রিয়া।’ সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলকে বিচারের আওতায় আনা হবে। বিএনপি একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে চায়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার