ভারত-পাকিস্তান সংঘাত: চীনের জন্য এক ‘সুবর্ণ সুযোগ’! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ May, ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাত: চীনের জন্য এক ‘সুবর্ণ সুযোগ’!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ May, ২০২৫ |
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত চীনের জন্য একটি ‘দুর্লভ গোয়েন্দা সুযোগ’ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, চীন মূলত চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় সামরিক কৌশল, প্রযুক্তি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। যা দেশটির দীর্ঘমেয়াদি প্রতিদ্বন্দ্বিতা ও সীমান্ত দ্বন্দ্বে সহায়ক হতে পারে। গোয়েন্দা নজরদারি: বিশ্লেষকদের মতে, চীনের সামরিক আধুনিকায়নের ফলে এখন তার স্যাটেলাইট, সীমান্ত ঘাঁটি ও ভারত মহাসাগরে অবস্থানরত নৌবহর থেকে তাৎক্ষণিকভাবে ভারতের সামরিক পদক্ষেপগুলো পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে। সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেক্সান্ডার নেইল বলেন, ‘বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে দেখলে, এটি চীনের সীমান্তের পাশে একটি বিরল লক্ষ্য, যা একটি সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে জড়িত’। জে-১০

বিমানের যুদ্ধ পরীক্ষা: মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর হাতে থাকা চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে। যার একটি আবার ফরাসি রাফাল। যদিও ভারত এখনো কোনো যুদ্ধবিমান ক্ষতির কথা স্বীকার করেনি। চীন ও ভারতের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা: পারমাণবিক শক্তিধর এই দুই রাষ্ট্র ৩,৮০০ কিমি দীর্ঘ বিতর্কিত হিমালয় সীমান্ত ভাগাভাগি করে। ১৯৬২ সালে সীমান্ত নিয়ে যুদ্ধ ও ২০২০ সালের উত্তেজনার পর দুই দেশ সীমান্তে টহল নিয়ে সমঝোতায় পৌঁছেছে। গোপন বিশ্লেষণ ও প্রযুক্তিগত পর্যবেক্ষণ: বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাতে ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য—বিশেষ করে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র—চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ক্ষেপণাস্ত্র এখনো কোনো সরাসরি সংঘাতে ব্যবহার করা হয়নি। স্যাটেলাইট শ্রেষ্ঠত্ব: লন্ডনভিত্তিক আন্তর্জাতিক কৌশলগত গবেষণা

সংস্থা (আইআইএসএস) জানায়, চীনের বর্তমানে ২৬৭টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। যার মধ্যে ১১৫টি সরাসরি গোয়েন্দা কাজে এবং ৮১টি ইলেকট্রনিক ও সিগন্যাল নজরদারিতে ব্যবহৃত হচ্ছে। এই সংখ্যাটা ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের তুলনায় অনেক বেশি। এ ক্ষেত্রে কেবল যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান চীনের। চীনা ‘মৎস্যজীবী নৌবহর’র গুপ্তচরবৃত্তি: গত সপ্তাহে আরব সাগরে ভারতীয় নৌ-মহড়ার সময় ২২০টিরও বেশি চীনা মাছ ধরার জাহাজ এক সঙ্গে ১২০ নটিক্যাল মাইলের মধ্যে চলে আসে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই জাহাজগুলো ‘সামুদ্রিক মিলিশিয়া’ হিসেবে তথ্য সংগ্রহের কাজ করে আসছে। উন্মুক্ত সূত্র বিশ্লেষক ড্যামিয়েন সাইমন লিখেছেন, ‘এই জাহাজগুলো একসঙ্গে চলাচল করে, প্রতিক্রিয়া বিশ্লেষণ করে, গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং চীনা নৌবাহিনীকে প্রাথমিক সতর্কবার্তা দিতে

পারে’। পাকিস্তান-চীন সম্পর্ক: পাকিস্তানের সঙ্গে চীনের ‘অল-ওয়েদার স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ বেশ কয়েক দশক ধরেই শক্তিশালী। পাকিস্তানে চীনা সামরিক উপদেষ্টা ও প্রযুক্তি সরবরাহের মাধ্যমে চীন পাকিস্তানের মাধ্যমে ভারতের বিরুদ্ধে প্রাসঙ্গিক তথ্য পেতে পারছে বলেই অভিমত সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক জেমস চারের। তার ভাষায়, ‘পাকিস্তানে চীনা সামরিক উপদেষ্টা ও কর্মীদের উপস্থিতি সুবিদিত। পাকিস্তান যেহেতু চীন থেকে অনেক উন্নত সামরিক প্রযুক্তি আমদানি করে, তাই পিএলএ (People's Liberation Army) এসব তথ্য সহজেই সংগ্রহ করতে পারে’। কৌশলগত তাৎপর্য: ভারত ও চীন উভয়েই পরমাণু শক্তিধর এবং আঞ্চলিক মহাশক্তি। সীমান্ত সংঘর্ষ, সামরিক মহড়া এবং চীনের আধুনিক গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে গোটা দক্ষিণ এশিয়ায় নতুন নিরাপত্তা ভারসাম্য গড়ে উঠতে চলেছে।যার জটিলতায়

পাকিস্তান ও কাশ্মীর এখন কেন্দ্রবিন্দুতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের