পহেলগাঁওয়ে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ভারতীয় সাংবাদিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ May, ২০২৫

পহেলগাঁওয়ে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ভারতীয় সাংবাদিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ May, ২০২৫ |
কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক হামলা নিয়ে ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি। কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়দের বক্তব্য এবং সরকারি বর্ণনায় আকাশ-পাতাল ফারাক খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। পাকিস্তানভিত্তিক ইংরেজি ভাষার সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, তিওয়ারির তদন্তে সরকারি বক্তব্যের অসঙ্গতি নিয়ে আলোকপাত করা হয়েছে। ফলে এই অভিযানের সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তিওয়ারির মতে, একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র নিরাপত্তা সংস্থার দাবির বিরোধিতা করেছে, যা সরকারের প্রমাণকে ভুয়া এবং সংঘাত মঞ্চস্থ করার ইঙ্গিত দেয়। এক রাজনৈতিক বিশ্লেষকের কথায়, ‘অর্চনা তিওয়ারির সত্য প্রকাশ প্রমাণ করে যে পহেলগাঁওয়ে ফলস

ফ্ল্যাগ অপারেশন অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’ একজন কাশ্মীরি ড্রাইভার অর্চনা তিওয়ারির কাছে তথ্য প্রকাশ করে বলেন, ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। সত্য উদঘাটনের প্রচেষ্টার অংশ হিসেবে এই কথোপকথন রেকর্ড করে অর্চনা তিওয়ারি জিজ্ঞাসা করেন, নবদম্পতির ওপর হামলা এবং স্বামীর মৃত্যুর ঘটনা কি মিথ্যা? কাশ্মীরি ড্রাইভার উত্তর দেন, ‘হ্যাঁ, এটা সব মিথ্যা- স্বামী জীবিত। এগুলো সবই একটা মঞ্চস্থ নাটক ছিল। ভারতে যা ছড়ানো হচ্ছে সবই মিথ্যা।’ অর্চনা তিওয়ারি আরও জিজ্ঞাসা করেন, বিধবার বিবৃতি এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুর ভিডিওটিও কি মিথ্যা? ড্রাইভার উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, এটা সবই একটা রাজনৈতিক খেলা। ১০ কিলোমিটার দূর থেকে গুলি চালানো সন্ত্রাসীরা কীভাবে ভুক্তভোগীদের ধর্ম সম্পর্কে

জিজ্ঞাসা করতে পারে? তিনি আরও বলেন, যদি মোদি সরকার কাশ্মীরিদের অর্থনৈতিক নিধন বন্ধ না করে, তাহলে হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান