ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না
রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়
‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩
২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে?
রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা
আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি
শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম
ধানমন্ডি থেকে সাবেক এমপি জাফর আলম গ্রেফতার
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি মো. জাফর আলমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।
রোববার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হন জাফর আলম। তবে বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর নৌকায় উঠতে পারেননি। স্বতন্ত্র নির্বাচন করে তিনি পরাজিত হন।



