পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা, চট্টগ্রামে আমরণ অনশন কর্মসূচির হুঁ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫

পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা, চট্টগ্রামে আমরণ অনশন কর্মসূচির হুঁ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৫ |
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য বরাদ্দ ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে চট্টগ্রামেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই ক্লাশ ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে দুপুরে নগরীর জামাল খানের চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। তবে বিকাল ৫টার দিকে আন্দোলনরতরা সড়ক থেকে উঠে যান। সরেজমিন দেখা যায়, দুপুরে ছয় দফা দাবি সম্বলিত প্ল্যাকার্ডসহ মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় জামালখান এলাকার দ্বিমুখী সড়কের একপাশজুড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে

থাকে তারা। তাদের অবস্থানের কারণে সড়কের একপাশ দিয়ে যানবাহণ চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ক্রাফট ইন্সট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ডের নন। অধিকাংশই অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাশ, যাদের মূল দায়িত্ব ল্যাব সহকারী হিসেবে কাজ করা। তাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীরা প্রকৃত কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হবেন। শিক্ষার্থীরা বলেন, আমরা যারা পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমরা বারবার দাবি জানিয়ে যাচ্ছি, আমাদের কথায় কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। অথচ আমাদের দাবিগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষাকে যদি বাঁচাতে হয়, তাহলে দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন